Logo
Logo
×

Advertisement

জাতীয়

ভারতের সঙ্গে ব্যবসায় কোনো নেতিবাচক প্রভাব পড়েনি: বাণিজ্য উপদেষ্টা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৪:৩৪ পিএম

ভারতের সঙ্গে ব্যবসায় কোনো নেতিবাচক প্রভাব পড়েনি: বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। ফাইল ছবি

Advertisement

ভারতের সঙ্গে বিভিন্ন ব্যবসায়ী কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, আইপিএল ইস্যুতে ভারত বাংলাদেশের ব্যবসায় কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। 

রোববার সচিবালয়ে নতুন আমদানি নীতি আদেশ-সংক্রান্ত এক বৈঠকের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আমরা উদার বাণিজ্যে বিশ্বাস করি মন্তব্য করে করে বাণিজ্য উপদেষ্টা বলেন, পৃথিবীর সমস্ত দেশের সঙ্গে আমাদের উদার বাণিজ্য কার্যক্রম চালু রয়েছে। যতক্ষণ পর্যন্ত আমাদের অভ্যন্তরীণ বাণিজ্য বাধাগ্রস্ত না হয়, সে পর্যন্ত আমরা দেশ স্পেসিফিক কোনো ‘বাই লেটারাল’ সিদ্ধান্ত নেই না। সামগ্রিকভাবে আমরা উদার বাণিজ্যে বিশ্বাসী।

তিনি আরও বলেন, ভারতের সঙ্গে আমাদের বিভিন্ন ধরনের ট্রেড মেজারস নেওয়া হয়েছে, এটার কোনো ইমপ্যাক্ট এসেছে কিনা সেটা দেখছি।

এ সময় বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, দৈনন্দিন দিনের যেসব ঘটনা এগুলোতে দ্বিপাক্ষিক বাণিজ্যে তেমন কোনো প্রভাব ফেলে না। তবে ভারত বিভিন্ন স্থলবন্দর বন্ধ করে দিয়ে, গত মে মাসে, বাংলাদেশের থেকে রপ্তানি বন্ধ করে দিয়েছে তার ফলে আমাদের রপ্তানি কমেছে। কিন্তু আমরা সে ধরনের কাউন্টার মেজারস নেয়নি। 

এ সময় ভারতে পাট রপ্তানি বন্ধের পদক্ষেপ নিয়ে তিনি বলেন, সেটি আমরা আমাদের দেশের অভ্যন্তরীণ সরবরাহ ও জোগান ঠিক রাখার জন্য করা হয়েছে। অন্য একটি দেশকে ক্ষতি করার জন্য কিছু করা হয়নি। আমাদের নীতিগুলো দেশের অভ্যন্তরীণ বাণিজ্যকে কেন্দ্র করে নেওয়া, আরেকটা দেশকে ক্ষতিগ্রস্ত করার জন্য কখনো করা হয়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে নেওয়া হবে অংশীজনদের মতামত

চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে নেওয়া হবে অংশীজনদের মতামত

কাঁচামরিচ আমদানির অনুমতি দিল সরকার

কাঁচামরিচ আমদানির অনুমতি দিল সরকার

এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়াতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী

এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়াতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের উদ্যোগ

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের উদ্যোগ

এবারও হতাশ চামড়া ব্যবসায়ীরা, দাম গত বছরের চেয়েও কম

এবারও হতাশ চামড়া ব্যবসায়ীরা, দাম গত বছরের চেয়েও কম

বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন সচিব আতাউর রহমান খান

বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন সচিব আতাউর রহমান খান

আরও পড়ুন

মাদক নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরী করতে হবে: ব্যারিস্টার জিল্লুর রহমান

মাদক নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরী করতে হবে: ব্যারিস্টার জিল্লুর রহমান

দফাদার এখন ‘গ্রাম পুলিশপ্রধান’

দফাদার এখন ‘গ্রাম পুলিশপ্রধান’

এএসআই নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ

এএসআই নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ

দেশ ছেড়েছেন কোটি টাকা ঘুস চাওয়া সেই প্রসিকিউটর

দেশ ছেড়েছেন কোটি টাকা ঘুস চাওয়া সেই প্রসিকিউটর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম