Logo
Logo
×

Advertisement

জাতীয়

ফরিদা পারভীন লালনের গানে নতুন প্রাণ সঞ্চার করেছেন: মৎস্য উপদেষ্টা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ১০:৫৪ পিএম

ফরিদা পারভীন লালনের গানে নতুন প্রাণ সঞ্চার করেছেন: মৎস্য উপদেষ্টা

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। ছবি: যুগান্তর

Advertisement

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ফরিদা পারভীন শুধু লালনের গানকে মর্যাদা দেননি, তিনি লালনের গানে নতুন প্রাণ সঞ্চার করেছেন।

মঙ্গলবার সন্ধ্যায় উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী ও ‘লালন সম্রাজ্ঞী’ ফরিদা পারভীনের জন্মদিন উপলক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অচিন পাখি সংগীত একাডেমির উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন উপদেষ্টা।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, সত্তরের দশকে তরুণ বয়সে ‘খাঁচার ভেতর অচিন পাখি’, ‘বাড়ির কাছে আরশিনগর’-এর মতো গান পরিবেশনের মধ্য দিয়ে ফরিদা পারভীন লালনের গানকে এক নতুন উচ্চতায় নিয়ে যান। লালনের গান গভীরভাবে শাস্ত্রীয় ও রাগভিত্তিক সংগীতচর্চার সঙ্গে যুক্ত। আর ফরিদা পারভীন নিজ সাধনা ও আত্মনিবেদনের মাধ্যমে সেই গানকে অনন্য রূপ দিয়েছেন।

উপদেষ্টা বলেন, লালন সংগীত বিকৃত হওয়ার বিষয়ে ফরিদা পারভীন আজীবন দুঃখ প্রকাশ করতেন এবং লালনের ভাব ও দর্শন ধারণের ওপর গুরুত্ব দিতেন।

শুধু পোশাক পরলেই লালন হওয়া যায় না—লালনকে ধারণ করতে হয় বলেও মন্তব্য করেন উপদেষ্টা।

তিনি বলেন, রাষ্ট্র হিসেবে আমরা ফরিদা পারভীনের মতো শিল্পীদের জীবদ্দশায় যথাযথ মর্যাদা দিতে ব্যর্থ হয়েছি, এটি রাষ্ট্রের একটি বড় ব্যর্থতা।

তিনি আহ্বান জানান, জীবিত শিল্পীদের সম্মান জানাতে হবে এবং প্রয়াত শিল্পীদের স্মরণে রাখতে হবে, যেন ভবিষ্যতে আর কোনো শিল্পী অবহেলার শিকার না হন।

তিনি আরও বলেন, অচিন পাখি সংগীত একাডেমির শিশু শিল্পীরা ফরিদা পারভীনের গায়কী ও ভাবধারার প্রতি গভীর নিষ্ঠার পরিচয় দিয়েছে।

এ ধারাবাহিকতা বজায় থাকলে ভবিষ্যতে এখান থেকেই নতুন প্রজন্মের অনেক ফরিদা পারভীন উঠে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অচিন পাখি সংগীত একাডেমির অধ্যক্ষ গাজী আব্দুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন, মাস্টার বিল্ডার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মেজর শিব্বির আহমাদ খান (অবসরপ্রাপ্ত) এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ও সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রতিবন্ধিতা যেন স্বপ্নের পথে বাধা না হয়: ডিসি ফরিদা

প্রতিবন্ধিতা যেন স্বপ্নের পথে বাধা না হয়: ডিসি ফরিদা

৫ আগস্টের পরও দেশ সম্পূর্ণ ফ্যাসিস্টমুক্ত হয়নি

সাবেক উপদেষ্টা ফরিদা আখতার ৫ আগস্টের পরও দেশ সম্পূর্ণ ফ্যাসিস্টমুক্ত হয়নি

শিক্ষার্থীদের ডিগ্রির মর্যাদা উজ্জ্বল ও অক্ষুণ্ণ রাখতে দায়িত্বশীল আচরণ করা উচিৎ

শিক্ষার্থীদের ডিগ্রির মর্যাদা উজ্জ্বল ও অক্ষুণ্ণ রাখতে দায়িত্বশীল আচরণ করা উচিৎ

হাদি হত্যার বিচারে সরকার অঙ্গীকারবদ্ধ: ফরিদা

হাদি হত্যার বিচারে সরকার অঙ্গীকারবদ্ধ: ফরিদা

শিক্ষার্থীদের দায়িত্বশীল আচরণ করার আহ্বান উপদেষ্টার

শিক্ষার্থীদের দায়িত্বশীল আচরণ করার আহ্বান উপদেষ্টার

খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বিজ্ঞানভিত্তিক গবেষণার কোনো বিকল্প নেই: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বিজ্ঞানভিত্তিক গবেষণার কোনো বিকল্প নেই: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

আরও পড়ুন

পদোন্নতি পেলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের তিন নারী কর্মকর্তা

পদোন্নতি পেলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের তিন নারী কর্মকর্তা

এইচআরএসএসের প্রতিবেদন মব সহিংসতায় তিন মাসে নিহত ৫৪, আহত ১৪৫

মব সহিংসতায় তিন মাসে নিহত ৫৪, আহত ১৪৫

মুশফিক ফজলের পোস্ট জাইমা রহমানের অর্জনগুলোকে কেবল পারিবারিক পরিচয়ের আড়ালে ফেলে দেওয়া মোটেও ন্যায্য নয়

জাইমা রহমানের অর্জনগুলোকে কেবল পারিবারিক পরিচয়ের আড়ালে ফেলে দেওয়া মোটেও ন্যায্য নয়

নেদারল্যান্ডসের সঙ্গে বৈঠক বিনিয়োগ, খাল খনন ও ব্লু ইকোনমি নিয়ে ফলপ্রসূ আলোচনা: মাহদী আমিন

বিনিয়োগ, খাল খনন ও ব্লু  ইকোনমি নিয়ে ফলপ্রসূ আলোচনা: মাহদী আমিন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম