Logo
Logo
×

Advertisement

জাতীয়

তাপমাত্রা বাড়ার আভাস

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ০৬:৩৮ পিএম

তাপমাত্রা বাড়ার আভাস

ফাইল ছবি

Advertisement

আজ মাঘের ২ তারিখ। পৌষ মাসে দেশের প্রায় ৪৮টি জেলা শৈত্যপ্রবাহের কবলে ছিল। মাঘে তিন জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। প্রবাদ আছে ‘মাঘের শীত বাঘের গায়’। আজ শুক্রবার প্রবাদটির ঠিক উলটো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আজ সকাল ৯টার পূর্বাভাসে বলা হয়েছে, ১৮ জানুয়ারি পর্যন্ত সারা দেশে তাপমাত্রা বাড়তে পারে। এরপর তাপমাত্রা কিছুটা কমলেও হাড়কাঁপানো শীত পড়বে কিনা, সে ব্যাপারে পূর্বাভাসে কিছু উল্লেখ করা হয়নি।

আরও বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিনাজপুর, পঞ্চগড় ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

এ ছাড়া শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোনো কোনো এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

১৮ জানুয়ারি পর্যন্ত আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা কম উল্লেখ করে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, ১৯ জানুয়ারি শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যান্য অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। ওই দিন সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় রাজধানী ঢাকায় তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৪, রাজশাহীতে ১০ দশমিক ৪, রংপুরে ১১ দশমিক ৮, চট্টগ্রামে ১৬ দশমিক ২, ময়মনসিংহে ১৫, সিলেটে ১৩ দশমিক ৫, খুলনায় ১৩ এবং বরিশালে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ডিসেম্বরে হতে পারে ৬টি শৈত্যপ্রবাহ

ডিসেম্বরে হতে পারে ৬টি শৈত্যপ্রবাহ

তিন মাসে দেশজুড়ে ৪ থেকে ৬টি শৈত্যপ্রবাহের আভাস

তিন মাসে দেশজুড়ে ৪ থেকে ৬টি শৈত্যপ্রবাহের আভাস

৬ শৈত্যপ্রবাহের পূর্বাভাস

৬ শৈত্যপ্রবাহের পূর্বাভাস

শীত নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যে তথ্য দিল আবহাওয়া অফিস

শীত নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যে তথ্য দিল আবহাওয়া অফিস

৩ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ, অব্যাহত থাকার আভাস

৩ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ, অব্যাহত থাকার আভাস

দুই জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নামল ৯ ডিগ্রিতে

দুই জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নামল ৯ ডিগ্রিতে

আরও পড়ুন

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৯০০ ভর্তি

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৯০০ ভর্তি

বেসরকারি স্কুলে ভর্তিতে কোথায় কত টাকা ফি, কোন শ্রেণিতে কী পরীক্ষা

বেসরকারি স্কুলে ভর্তিতে কোথায় কত টাকা ফি, কোন শ্রেণিতে কী পরীক্ষা

আল-জাজিরার বিশ্লেষণ দেশে ফিরলেই ফাঁসি, তাও কেন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা?

দেশে ফিরলেই ফাঁসি, তাও কেন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা?

বাড়ল প্রথম শ্রেণিতে ভর্তির বয়স

বাড়ল প্রথম শ্রেণিতে ভর্তির বয়স

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম