Logo
Logo
×

Advertisement

সারাদেশ

দুই জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নামল ৯ ডিগ্রিতে

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ০২:২২ পিএম

দুই জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নামল ৯ ডিগ্রিতে

দেশের দুই জেলা- পঞ্চগড় ও কুড়িগ্রামে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত

Advertisement

দেশের দুই জেলা- পঞ্চগড় ও কুড়িগ্রামে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে কুয়াশার দাপট থাকবে বলেও পূর্বাভাস রয়েছে। 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। 

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।  

পূর্বাভাসে বলা হয়েছে, আগামী পাঁচ দিনই অস্থায়ীতাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময়ের মধ্যে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

শৈত্যপ্রবাহের বিষয়ে বলা হয়েছে, পঞ্চগড় ও কুড়িগ্রাম জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

তাপমাত্রার বিষয়ে আবহাওয়া অফিস বলছে, আগামীকাল শুক্রবার সকাল ৯টা পর্যন্ত সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। শুক্রবার সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।  

শনি ও রোববার সারা দেশে রাত ও দিশের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে সোমবার সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, এ সময়ের মধ্যে উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। 

আবহাওয়া অফিস জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থাশ করছে, এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম