Logo
Logo
×

Advertisement

জাতীয়

ডিসেম্বরে ৬টি শৈত্যপ্রবাহের আভাস

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১০:৫৯ এএম

ডিসেম্বরে ৬টি শৈত্যপ্রবাহের আভাস

ডিসেম্বরে শীত বাড়বে। সংগৃহীত ছবি

Advertisement

দিনের বেলায় রোদের তাপ এখনো সেভাবে কমেনি। তবে মাঝরাতে ফ্যানের গতি কমিয়ে আনা কিংবা শেষরাতে গায়ে জড়িয়ে নেওয়া কাঁথা জানান দিচ্ছে, শীত কড়া নাড়ছে দুয়ারে। কংক্রিটের শহরে শীতের পদধ্বনি কিছুটা ধীর হলেও উত্তরের গ্রামগুলোতে বইতে শুরু করেছে হিমেল হাওয়া। 

তবে ডিসেম্বর থেকেই বাড়তে শুরু করবে শীতের তীব্রতা। এবারের দেশের বিভিন্ন অঞ্চলে চার থেকে ছয়টি মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা দেখছে আবহাওয়া অধিদফতর।

চলতি নভেম্বর থেকে আগামী জানুয়ারি পর্যন্ত সময়ের এই দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, শীত মৌসুমে দেশে কয়েক দফা শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। সেই সঙ্গে কুয়াশা, লঘুচাপ ও ঘূর্ণিঝড়ের সম্ভাবনার কথাও জানানো হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) ভোর সাড়ে ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন ২১ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। কমছে রোদের তীব্রতা।

আবহাওয়াবিদরা জানান, ভৌগলিক কারণে শীতের আবহ প্রথম অনুভূত হচ্ছে দেশের উত্তরাঞ্চলে। তবে জলবায়ু পরিবর্তনের কারণে এ বছর অনুভূত তাপমাত্রা কিছুটা বেশি। বৈশ্বিক উষ্ণায়নের ফলে অনুভূত তাপমাত্রা বেশি থাকবে।

এদিকে কংক্রিটের নগরী ঢাকায় এখনও লাজুকভাব নিয়ে লুকিয়ে আছে শীত। রাতে কিছুটা হিমেল হাওয়া অনুভূত হলেও দিনের চিত্র উল্টো। যদিও, ঢাকাসহ কয়েকটি বিভাগে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় কখনও কখনও নামছে বৃষ্টি। 

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমি লঘুচাপ সক্রিয় রয়েছে। এর প্রভাবে আজ সকাল ৯টার মধ্যে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি স্থানে এবং দেশের অন্য ছয় বিভাগের বিচ্ছিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে ডিসেম্বর থেকেই বাড়বে শীতের তীব্রতা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঢাকাসহ ১৫ জেলায় তীব্র বজ্রবৃষ্টির আভাস

ঢাকাসহ ১৫ জেলায় তীব্র বজ্রবৃষ্টির আভাস

দুপুরের মধ্যে যে ২ জেলায় ঝড়ের শঙ্কা

দুপুরের মধ্যে যে ২ জেলায় ঝড়ের শঙ্কা

দুপুরের মধ্যের ঢাকায় আবারও বৃষ্টির আভাস

দুপুরের মধ্যের ঢাকায় আবারও বৃষ্টির আভাস

বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে

রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে

পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৫ ডিগ্রি

পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৫ ডিগ্রি

আরও পড়ুন

ডিসেম্বরে ৬টি শৈত্যপ্রবাহের আভাস

ডিসেম্বরে ৬টি শৈত্যপ্রবাহের আভাস

মোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে নতুন সিদ্ধান্ত

মোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে নতুন সিদ্ধান্ত

ঢাকাসহ ১৫ জেলায় তীব্র বজ্রবৃষ্টির আভাস

ঢাকাসহ ১৫ জেলায় তীব্র বজ্রবৃষ্টির আভাস

নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক: শামা ওবায়েদ

নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক: শামা ওবায়েদ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম