Logo
Logo
×

Advertisement

জাতীয়

গণভোটের প্রচারণা শুধু সরকারের কাজ নয়, এটা সবার দায়িত্ব: উপদেষ্টা ফাওজুল কবির

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ০২:৫৯ পিএম

গণভোটের প্রচারণা শুধু সরকারের কাজ নয়, এটা সবার দায়িত্ব: উপদেষ্টা ফাওজুল কবির

সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহামাদ ফাওজুল কবির খান। ছবি: সংগৃহীত

Advertisement

গণভোটের সফলতা নিশ্চিত করতে শুধু সরকার নয়, রাজনৈতিক দলসহ সমাজের সব স্তরের মানুষের দায়িত্ব রয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহামাদ ফাওজুল কবির খান।

সোমবার (১৯ জানুয়ারি) সকালে টাঙ্গাইল পৌর শহিদ স্মৃতি উদ্যানে ‘ভোটের গাড়ি’ কর্মসূচির মাধ্যমে ভোট ও গণভোট প্রচারণায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

ফাওজুল কবির বলেন, গণভোটের প্রচারণা শুধু সরকারের কাজ নয়, এটা সবার দায়িত্ব। গণভোট ও ভোট সফল করার মূল দায়িত্ব রাজনৈতিক দলগুলোর। আগামী ২২ তারিখের পর প্রার্থীরা তাদের নির্বাচনি প্রচারণার পাশাপাশি গণভোটের প্রচারণাও শুরু করবে।

তিনি বলেন, গণভোটের প্রচারণা জোরদার করতে প্রত্যেক উপদেষ্টা দেশের বিভিন্ন জেলায় সফর করছেন। সম্প্রতি প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে গণভোট প্রচারণায় সক্রিয় থাকার বিষয়ে তারা সম্মতি জানিয়েছেনা।

এর আগে এক বক্তব্যে উপদেষ্টা ফাওজুল কবির খান গণভোটের প্রয়োজনীয়তা ও এর পটভূমি ব্যাখ্যা করেন এবং সাবেক ফ্যাসিস্ট সরকারের সমালোচনা করেন। 

তিনি বলেন, এলপিজি গ্যাসের ৯৮ শতাংশ এখন বেসরকারি খাতে। সরকার দেখছে মাত্র ২ শতাংশ। আমরা মনে করছি পুরোপুরি বেসরকারি খাতে ছেড়ে দেওয়া ঠিক হয়নি। তাই সরকারি খাতেও এলপিজি আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে এলপিজি আমদানির অনুমতি দেওয়া হয়েছে। বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানও এলপিজি আমদানি করবে। এর ফলে দ্রুত সময়ের মধ্যেই এলপিজি সংকট সহনশীল পর্যায়ে চলে আসবে বলে আশ্বাস দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন—জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহন্ত কুমার মহন্ত, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কানাডার সঙ্গেই থাকছে আলবার্টা, ধাক্কা খেলেন ট্রাম্পের মিত্ররা

কানাডার সঙ্গেই থাকছে আলবার্টা, ধাক্কা খেলেন ট্রাম্পের মিত্ররা

গণভোটের রায় কার্যকর ছাড়া সরকারের বিকল্প পথ নেই: মামুনুল হক

গণভোটের রায় কার্যকর ছাড়া সরকারের বিকল্প পথ নেই: মামুনুল হক

গণভোটের রায় বাস্তবায়নে তিল পরিমাণ ছাড় নয়: জামায়াত

গণভোটের রায় বাস্তবায়নে তিল পরিমাণ ছাড় নয়: জামায়াত

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের লংমার্চ ঘোষণা

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের লংমার্চ ঘোষণা

গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না: নাহিদ ইসলাম

গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না: নাহিদ ইসলাম

গণভোটের পুরো রায়ই বাস্তবায়ন করতে হবে: গোলাম পরওয়ার

গণভোটের পুরো রায়ই বাস্তবায়ন করতে হবে: গোলাম পরওয়ার

আরও পড়ুন

দেশে আলাদা এন্ডোক্রাইন ইনস্টিটিউট প্রতিষ্ঠার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

দেশে আলাদা এন্ডোক্রাইন ইনস্টিটিউট প্রতিষ্ঠার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

কোনো চাঁদাবাজ ও দখলদার আমাদের লোক হতে পারে না: আমিনুল হক

কোনো চাঁদাবাজ ও দখলদার আমাদের লোক হতে পারে না: আমিনুল হক

জাকের পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সভা, উরসের তারিখ ঘোষণা

জাকের পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সভা, উরসের তারিখ ঘোষণা

স্বাধীন, শক্তিশালী ও দুর্নীতিমুক্ত বিচারব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান আইনমন্ত্রীর

স্বাধীন, শক্তিশালী ও দুর্নীতিমুক্ত বিচারব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান আইনমন্ত্রীর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম