Logo
Logo
×

Advertisement

জাতীয়

জাকের পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সভা, উরসের তারিখ ঘোষণা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ১০:৩১ পিএম

জাকের পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সভা, উরসের তারিখ ঘোষণা

Advertisement

রাজধানীর বনানীতে জাকের পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আজ (শুক্রবার) কেন্দ্রীয় সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জাকের পার্টির কেন্দ্রীয় ও জেলার নেতারা এবং বিভিন্ন সহযোগী সংগঠনের  কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত হন। 

সভায় সভাপতিত্ব করেন জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল। এ সময় তিনি ২৩, ২৪, ২৫ ও ২৬ জানুয়ারি-২০২৭ জাকের পার্টির বিশ্ব ইসলামী মহাসম্মেলন ও পবিত্র বিশ্ব উরস শরিফের তারিখ ঘোষণা করেন। 

তিনি বলেন, পৃথিবী বিশ্বযুদ্ধের দিকে অগ্রসর হচ্ছে, পরমাণু বোমা হামলা হলে মানবসভ্যতা ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়াবে; অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগ চতুর্দিক থেকে ঘিরে ধরেছে। এ অবস্থায় তিনি বিশ্ববাসীকে আল্লাহর রহমত লাভের আশায় এবং বর্তমান বিশ্বের জটিল ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও উন্নয়নের স্বার্থে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য দেশবাসীকে জাকের পার্টির উদ্যোগে আয়োজিত  বিশ্ব ইসলামী মহাসম্মেলনে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন। 

তিনি ঘোষণা করেন, জাকের পার্টি স্থানীয় সরকার নির্বাচনে ব্যাপকভাবে অংশগ্রহণ করবে। তিনি চেয়ারম্যান, মেম্বার পদপ্রার্থী প্রত্যাশীদের বিস্তারিত তথ্য যাচাই করে উপযুক্ত ও সৎ ব্যক্তিকে মনোনয়ন প্রদান করার নির্দেশনা দেন। 

মোস্তফা আমীর ফয়সল দেশের বর্তমান সার্বিক পরিস্থিতিতে জাকের পার্টি নেতৃত্বে জাতীয় জাতীয় ঐক্যের আহ্বান জানান। 

সভায় আরও উপস্থিত ছিলেন- জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর সায়েম আমীর ফয়সল, মহাসচিব শামীম হায়দার, যুগ্ম মহাসচিব মুরাদ হোসেন জামাল, প্রেস সচিব কাজী রাশিদুল হাসান রাশেদসহ কেন্দ্রীয় ও জেলা-মহানগর নেতারা।

Advertisement

Advertisement

আরও পড়ুন

জাকের পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সভা, উরসের তারিখ ঘোষণা

জাকের পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সভা, উরসের তারিখ ঘোষণা

স্বাধীন, শক্তিশালী ও দুর্নীতিমুক্ত বিচারব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান আইনমন্ত্রীর

স্বাধীন, শক্তিশালী ও দুর্নীতিমুক্ত বিচারব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান আইনমন্ত্রীর

তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

সব ধর্মাবলম্বীদের অংশগ্রহণে মানবিক বাংলাদেশ গড়তে চাই: ডেপুটি স্পিকার

সব ধর্মাবলম্বীদের অংশগ্রহণে মানবিক বাংলাদেশ গড়তে চাই: ডেপুটি স্পিকার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম