Logo
Logo
×

Advertisement

জাতীয়

তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ০৯:০৬ পিএম

তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

Advertisement

বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় গ্রেফতার তার বান্ধবী জেরিকা তাসনিম দিশাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। দ্বিতীয় দফায় সাত দিনের রিমান্ড শেষে শুক্রবার (৬ নভেম্বর) তাকে কারাগারে পাঠানো হয়।

এদিন রিমান্ড শেষে দিশাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের এসআই সাইফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তবে শুনানির সময় আসামিপক্ষ থেকে কোনো জামিন আবেদন করা হয়নি।

তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদে দিশা মামলার ঘটনা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তদন্তের স্বার্থে সেগুলো গোপন রেখে যাচাই-বাছাই করা হচ্ছে। তবে তিনি অত্যন্ত চতুর প্রকৃতির হওয়ায় একাধিক প্রশ্নের উত্তর কৌশলে এড়িয়ে গেছেন এবং নীরবতা পালন করেছেন। এ ছাড়া মামলার আরেক সন্দিগ্ধ আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপও বর্তমানে পুলিশ হেফাজতে রিমান্ডে রয়েছেন।

আবেদনে আরও বলা হয়, দিশা ও দীপের দেওয়া বক্তব্যের মধ্যে মিল-অমিল যাচাই করতে তাদের দুজনের বক্তব্য ক্রসচেক করা প্রয়োজন। নিহত তাহসিফের মোবাইল ফোনের কললিস্ট পর্যালোচনায় জেরিকার সঙ্গে একাধিকবার কথা বলার তথ্য পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে এ হত্যাকাণ্ডের সঙ্গে দিশার সংশ্লিষ্টতার তথ্যপ্রমাণ পাওয়া যাচ্ছে বলে উল্লেখ করা হয়েছে।

তদন্ত কর্মকর্তা আশঙ্কা প্রকাশ করে বলেন, আসামি জামিনে মুক্তি পেলে পলাতক হয়ে মামলার তদন্তে বিঘ্ন ঘটাতে পারেন। মামলার মূল রহস্য উদ্ঘাটন ও সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রয়োজন হলে তাকে পুনরায় রিমান্ডে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হতে পারে। এ কারণে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন।

এর আগে গত ৩১ অক্টোবর রাত ২টার দিকে রাজধানীর কাফরুল এলাকা থেকে দিশাকে গ্রেফতার করা হয়। পরে গত ১ নভেম্বর আদালত তার চার দিনের এবং ৪ নভেম্বর আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় বন্ধু দীপের ডাকে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন তাহসিফ। পরদিন বিকেলে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।

তাহসিফের মৃত্যুর ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে ৩০ অক্টোবর রাতে রাজধানীর উত্তরখান থানায় হত্যা মামলা করেন তার বাবা কে এম এনায়েতুল করিম। পরে এ মামলায় দীপ ও দিশাকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার দেখায় পুলিশ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘শেখ হাসিনার পালানোর তথ্য জানা যেত না তাহসিফের ভিডিও ছাড়া’

‘শেখ হাসিনার পালানোর তথ্য জানা যেত না তাহসিফের ভিডিও ছাড়া’

তাহসিফ হত্যা: গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা

তাহসিফ হত্যা: গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা

দিশাকে ফের রিমান্ডে নিতে ৭ কারণ

দিশাকে ফের রিমান্ডে নিতে ৭ কারণ

তাহসিফের সঙ্গে থাকা সেই তরুণী ফের রিমান্ডে

তাহসিফের সঙ্গে থাকা সেই তরুণী ফের রিমান্ডে

দিশার আরও ৭ দিনের রিমান্ড চায় পুলিশ

তাহসিফ হত্যা দিশার আরও ৭ দিনের রিমান্ড চায় পুলিশ

‘রেস্তোরাঁয় হঠাৎ আলাদা হয়ে যান দীপ, ওই সময় কোথায় ছিলেন জানা দরকার’

‘রেস্তোরাঁয় হঠাৎ আলাদা হয়ে যান দীপ, ওই সময় কোথায় ছিলেন জানা দরকার’

আরও পড়ুন

স্বাধীন, শক্তিশালী ও দুর্নীতিমুক্ত বিচারব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান আইনমন্ত্রীর

স্বাধীন, শক্তিশালী ও দুর্নীতিমুক্ত বিচারব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান আইনমন্ত্রীর

তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

সব ধর্মাবলম্বীদের অংশগ্রহণে মানবিক বাংলাদেশ গড়তে চাই: ডেপুটি স্পিকার

সব ধর্মাবলম্বীদের অংশগ্রহণে মানবিক বাংলাদেশ গড়তে চাই: ডেপুটি স্পিকার

ঐক্যের ডাক রাষ্ট্রপতির

ঐক্যের ডাক রাষ্ট্রপতির

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম