Logo
Logo
×
   

জাতীয়

‘হ্যাঁ ভোট জয়ী হলে ফ্যাসিবাদ আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না’

Icon

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ১০:৩২ পিএম

‘হ্যাঁ ভোট জয়ী হলে ফ্যাসিবাদ আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না’

বর্তমান অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আফম খালিদ হোসেন বলেছেন, জুলাই বিপ্লবের চেতনা আমরা গণভোটে ধারণ করতে চাই। যদি জনগণ গণভোটে হ্যাঁ ভোট দিয়ে জয়যুক্ত করতে পারে তাহলে আর দেশে সর্বগ্রাসী ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।

তিনি বলেন, সংবিধানের কোনো মৌলিক পরিবর্তন করতে হলে নির্বাচিত সরকার গণভোট দিয়ে পরিবর্তন করতে হবে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য সৃষ্টি হবে। আমরা সবাই নিরপেক্ষ হিসেবে কাজ করে যাচ্ছি। তিনি আগামী নির্বাচনে ভোটের বাক্স পাহারা দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

সোমবার দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় চত্বরের নিমতলায় গণভোটের প্রচার ও উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে জাতীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোছা. ইয়াসমিন খাতুন, সিভিল সার্জন ডা. আমিনুল হক সরকার, জেলা নির্বাচন কর্মকর্তা আনোয়ার মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ধর্ম উপদেষ্টা ড. আফম খালিদ হোসেন বলেন, জুলাই যোদ্ধারা আমাদের হৃদয়ের স্পন্দন। জুলাই যোদ্ধাদেরকে উপযুক্ত মর্যাদা দেওয়ার জন্য সরকার যথাসাধ্য চেষ্টা করছে।

তিনি বলেন, প্রথমবারের দেশে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর আমরা ক্ষমতা হস্তান্তর করে চলে যাব। আশা করি আগামী নির্বাচনে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে। আমরা নতুন বাংলাদেশ চাই।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম