Logo
Logo
×

Advertisement

জাতীয়

ফেব্রুয়ারিতে যেভাবে দুই দফায় মিলবে টানা ৭ দিনের ছুটি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০১:১৩ পিএম

ফেব্রুয়ারিতে যেভাবে দুই দফায় মিলবে টানা ৭ দিনের ছুটি

ফাইল ছবি।

Advertisement

ফেব্রুয়ারি মাসের শুরুতেই টানা চার দিনের ছুটি কাটাতে পারবেন সরকারি চাকরিজীবীরা। ইসলামী ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে পবিত্র শবেবরাত পালিত হবে।

সে উপলক্ষে আগামী ৪ ফেব্রুয়ারি (বুধবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর পরের দিন ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)।

এ অবস্থায় এক দিনের ছুটি নিলেই টানা চার দিনের ছুটি কাটানো যাবে। কেননা এর পরের দুই দিন ৬ ফেব্রুয়ারি (শুক্রবার) ও ৭ ফেব্রুয়ারি (শনিবার) সাপ্তাহিক ছুটি। সুতরাং মাত্র এক দিনের ছুটি নিলেই সরকারি চাকরিজীবীরা টানা চার দিনের ছুটি কাটাতে পারবেন।

এদিকে, আগামী ১২ ফেব্রুয়ারি ক্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

এদিন সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। ১৩ ও ১৪ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। অর্থাৎ এখানে মিলছে তিন দিনের ছুটি।

অন্যদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, চলতি বছরে মোট ১৪ দিন সাধারণ ছুটি ও ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।

এর মধ্যে ৯ দিন শুক্র ও শনিবারে পড়েছে।

 এ ছাড়া ২০২৬ সালে ধর্মভিত্তিক ঐচ্ছিক ছুটি নির্ধারিত হয়েছে : মুসলিম ধর্মাবলম্বীদের জন্য ৫ দিন; হিন্দু ধর্মাবলম্বীদের জন্য ৯ দিন; খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য ৮ দিন; বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য ৭ দিন এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর সরকারি কর্মচারীদের জন্য ২ দিন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৫৫ জনকে নেবে কর অঞ্চল-১৭, ঢাকা

৫৫ জনকে নেবে কর অঞ্চল-১৭, ঢাকা

৮১ জনকে চাকরি দেবে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট

৮১ জনকে চাকরি দেবে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২০ জন জনবল নিয়োগ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২০ জন জনবল নিয়োগ

আগামী বছর শিক্ষাপ্রতিষ্ঠানে কতদিন ছুটি, দেখুন খসড়া তালিকা

আগামী বছর শিক্ষাপ্রতিষ্ঠানে কতদিন ছুটি, দেখুন খসড়া তালিকা

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে চাকরি

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে চাকরি

ডিসেম্বরে লম্বা ছুটির সুযোগ, পাবেন না যারা

ডিসেম্বরে লম্বা ছুটির সুযোগ, পাবেন না যারা

আরও পড়ুন

ঢাকা থেকে বিমানের রিয়াদগামী ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত

ঢাকা থেকে বিমানের রিয়াদগামী ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৯০০ ভর্তি

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৯০০ ভর্তি

বেসরকারি স্কুলে ভর্তিতে কোথায় কত টাকা ফি, কোন শ্রেণিতে কী পরীক্ষা

বেসরকারি স্কুলে ভর্তিতে কোথায় কত টাকা ফি, কোন শ্রেণিতে কী পরীক্ষা

আল-জাজিরার বিশ্লেষণ দেশে ফিরলেই ফাঁসি, তাও কেন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা?

দেশে ফিরলেই ফাঁসি, তাও কেন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম