Logo
Logo
×

Advertisement

জাতীয়

ত্রয়োদশ সংসদ নির্বাচন

প্রতীক বরাদ্দ চলছে, প্রচারণার সময় ২০ দিন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ০১:৩৯ পিএম

প্রতীক বরাদ্দ চলছে, প্রচারণার সময় ২০ দিন

ছবি: সংগৃহীত।

Advertisement

ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য ঢাকা বিভাগীয় কমিশনারের অফিসে সকাল ৯টা থেকে প্রতীক বরাদ্দ শুরু হয়েছে। আগারগাঁও রিটার্নিং অফিসারের কার্যালয়ে ঢাকা-১৩ ও ঢাকা-১৫ আসনের জন্য প্রতীক বরাদ্দ চলছে। দলীয় প্রার্থীরা দলীয় প্রতীক পাবেন আর স্বতন্ত্র প্রার্থীদের লটারির মাধ্যমে প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে।

বুধবার (২১ জানুয়ারি) ২৯৮টি আসনের রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করছে। সেক্ষেত্রে মনোনয়নপত্র জমার জন্য ১৮ দিন সময় দেওয়া হয়েছিল।

অন্যদিকে, ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণের দিন নির্ধারণ করায় প্রচারের জন্য ২০ দিন সময় পাবেন প্রার্থীরা। প্রার্থীরা তফশিল অনুযায়ী বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে প্রচারণা করতে পারবেন।

এবার কড়াকড়ি আরোপ করা হয়েছে আচরণবিধিতে। আচরণবিধি লঙ্ঘনে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড ও দেড় লাখ জরিমানা এবং দলের জন্য দেড় লাখ টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। প্রয়োজনে তদন্ত সাপেক্ষে প্রার্থিতা বাতিলের ক্ষমতাও রয়েছে ইসির।

নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানিয়েছেন, গত ২৯ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ সময় এতে মনোনয়নপত্র দাখিল করেন ২৫৮৫ জন।

বাছাইয়ে ২৬ জনের মনোনয়নপত্র বাতিলের পর বৈধ প্রার্থী ছিলেন ১৮৫৮ জন। তাদের মধ্যে আপিল করেন ৬৩৯। আপিলে প্রার্থিতা ফিরে পান ৪৩১ জন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) পর্যন্ত ৩০৫ জন প্রত্যাহারের করলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী দাঁড়ায় ১৯৬৭ জন। তাদের প্রতীক বরাদ্দ করছেন রিটার্নিং কর্মকর্তারা।

এদিকে আইনি জটিলতায় পাবনা-১ ও পাবনা-২ আসনে প্রার্থী চূড়ান্ত হবে পরে। ফলে ৩০০ আসনে প্রার্থী আরও বাড়বে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

‘শুধু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন নয়, সব ভোটেই স্বচ্ছতা নিশ্চিত করবে ইসি’

‘শুধু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন নয়, সব ভোটেই স্বচ্ছতা নিশ্চিত করবে ইসি’

সাইবার হামলার আশঙ্কায় বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম

সাইবার হামলার আশঙ্কায় বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম

‘ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই’

‘ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই’

নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে সিইসি

নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে সিইসি

এনআইডি সংশোধনে বড় অগ্রগতি

এনআইডি সংশোধনে বড় অগ্রগতি

আরও পড়ুন

সেন্টমার্টিনে পর্যটকদের নিরাপত্তায় কোস্ট গার্ডের টহল জোরদার

সেন্টমার্টিনে পর্যটকদের নিরাপত্তায় কোস্ট গার্ডের টহল জোরদার

ভারতীয় ভিসা আবেদনে বাংলাদেশিদের জন্য নতুন শর্ত, বাধ্যতামূলক যেসব তথ্য

ভারতীয় ভিসা আবেদনে বাংলাদেশিদের জন্য নতুন শর্ত, বাধ্যতামূলক যেসব তথ্য

জেট ফুয়েলের দাম আরেক দফা বাড়ল

জেট ফুয়েলের দাম আরেক দফা বাড়ল

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে শিল্প প্রসারের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে শিল্প প্রসারের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম