Logo
Logo
×

Advertisement

জাতীয়

‘ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই’

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পিএম

‘ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই’

ছবি: সংগৃহীত।

Advertisement

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং আইনশৃঙ্খলা সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটাররা যাতে সম্পূর্ণ নির্বিঘ্নে ও নিরাপদে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়ে কমিশন থেকে সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি জানান, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে মাঠপর্যায়ে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। সেই সঙ্গে ঠাকুরগাঁওয়ের পুরো নির্বাচনি এলাকায় নির্বাচন তদারকির জন্য সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। একইসঙ্গে মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী নিরাপত্তা বাহিনীর সদস্যদের বডিওন ক্যামেরা দেওয়া হয়েছে। যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভোটগ্রহণের সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হয়।

নির্বাচনি পরিবেশ নিয়ে ভোটারদের মনে কোনো ধরনের সংশয় বা আতঙ্ক না রাখার আহ্বান জানিয়ে সিনিয়র সচিব আখতার আহমেদ স্পষ্ট করে বলেন, ঠাকুরগাঁওয়ে নির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হবে। এ নিয়ে উদ্বেগের কোনো অবকাশ নেই এবং ভোটাররা সম্পূর্ণ নির্বিঘ্নে কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সাইবার হামলার আশঙ্কায় বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম

সাইবার হামলার আশঙ্কায় বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম

নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে সিইসি

নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে সিইসি

সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দল

সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দল

আচরণবিধি লঙ্ঘন ও পক্ষপাতিত্বের পালটাপালটি অভিযোগ জামায়াত-বিএনপির

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন আচরণবিধি লঙ্ঘন ও পক্ষপাতিত্বের পালটাপালটি অভিযোগ জামায়াত-বিএনপির

প্রচারণার শেষ দিনে আবেগঘন বার্তা মির্জা ফয়সল আমিনের

ঠাকুরগাঁও উপনির্বাচন প্রচারণার শেষ দিনে আবেগঘন বার্তা মির্জা ফয়সল আমিনের

দুই হেভিওয়েট প্রার্থীর লড়াইয়ে ফ্যাক্টর সংখ্যালঘু ও আ.লীগের ভোট

ঠাকুরগাঁও-১ দুই হেভিওয়েট প্রার্থীর লড়াইয়ে ফ্যাক্টর সংখ্যালঘু ও আ.লীগের ভোট

আরও পড়ুন

জয়-পুতুলসহ সিআরআইয়ের ৮ জনের আয়কর নথি জব্দের আদেশ

জয়-পুতুলসহ সিআরআইয়ের ৮ জনের আয়কর নথি জব্দের আদেশ

শ্যামল কৃষ্ণ দাসকে ৫ বছরের কারাদণ্ড

শ্যামল কৃষ্ণ দাসকে ৫ বছরের কারাদণ্ড

এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, দেশের যেসব এলাকায় বৃষ্টি হতে পারে

এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, দেশের যেসব এলাকায় বৃষ্টি হতে পারে

হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১৪১২

হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১৪১২

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম