Logo
Logo
×

Advertisement

জাতীয়

পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য উপদেষ্টা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১০ এএম

পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য উপদেষ্টা

Advertisement

তথ্য ও সম্প্রচার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সাংবাদিকদের পেশাদারিত্বের বিষয়ে আপসহীন হতে হবে। কোনো অবস্থাতেই আর দলীয় লেজুড়বৃত্তি করা যাবে না।

আজ ঢাকায় প্রেসক্লাব প্রাঙ্গণে জুলাই রেভ্যুলশনারি জার্নালিস্ট অ্যালায়েন্স ‘আয়োজিত গণমাধ্যম উৎসব ২০২৬’-এ প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।

এসময় আসন্ন গণভোট ও নির্বাচনে দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সহযোগিতার জন্য একটি হটলাইন নম্বরের (০৯৬৪৪১১১৪৪৪) উদ্বোধন করা হয়।

জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণকারী সাংবাদিকদের এই আয়োজনে গণমাধ্যম কমিশন এবং সম্প্রচার অধ্যাদেশ বিষয়ে উপদেষ্টা বলেন, 'গত ৫৪ বছরেও একটি গণমাধ্যম কমিশন এবং সম্প্রচার অধ্যাদেশ করা যায়নি। এটা হতাশাজনক।'

তিনি আরও বলেন, আমরা চেষ্টা করছি সরকার, সাংবাদিক ও সংশ্লিষ্ট সকলের মতামতের ভিত্তিতে এ দুটি অধ্যাদেশ জারি করে যেতে। সময় স্বল্পতার কারণে যদি সম্ভব না হয়, অন্তত চূড়ান্ত খসড়া প্রস্তুত করে যেতে। জনমতের জন্য খসড়া দুটো মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। গণমাধ্যম সংস্কার কমিশনের মতামতকে ভিত্তি ধরে এটা করা হয়েছে।

সাংবাদিকদের উদ্দেশ্যে উপদেষ্টা জানান, সাংবাদিকদের মধ্যে মতবিরোধ থাকতে পারে, কিন্তু সাংবাদিকদের পেশাদারিত্বের ক্ষেত্রে মূল লক্ষ্য হতে হবে বস্তুনিষ্ঠতা। আজকের অনুষ্ঠানের মূল আবেদন হলো-শুধু স্বৈরাচার না, স্বৈরাচারী ব্যবস্থা যেন আর কখনো ফিরতে না আসতে পারে সেদিকে লক্ষ্য রাখা।

হুমকি-ধমকির ভাষা পরিহার করতে হবে-উল্লেখ করে তিনি বলেন, পেশাদারিত্ব দিয়ে নিজেদেরকে সম্মানজনক অবস্থানে নিয়ে যেতে হবে। সংবিধানে যে মত প্রকাশের স্বাধীনতার সুরক্ষা দেওয়া হয়েছে, সংগঠন করার স্বাধীনতা দেওয়া হয়েছে, তা অন্তরে ধারণ করতে হবে।

অনুষ্ঠানে শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়-র মা সামসি আরা জামান বলেন, সাংবাদিকদের সম্মানজনক জীবিকা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে, যাতে ফ্যাসিবাদ তাদেরকে ব্যবহার করতে না পারে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফ্যাসিবাদমুক্ত সমাজ চাই- এর আহ্বায়ক জয়নাল আবেদীন শিশির, চট্টগ্রাম প্রেস ক্লাবের সেক্রেটারি গোলাম মওলা মুরাদ, জুলাই রেভ্যুলশনারি জার্নালিস্ট অ্যালায়েন্সের সভাপতি, যমুনা টিভির বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ তুহিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহবুব আলম, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রিজওয়ানাকে একহাত নিলেন কর্নেল অলি

রিজওয়ানাকে একহাত নিলেন কর্নেল অলি

জামায়াতের বিস্ফোরক অভিযোগ প্রসঙ্গে যা বললেন রিজওয়ানা

জামায়াতের বিস্ফোরক অভিযোগ প্রসঙ্গে যা বললেন রিজওয়ানা

বিআরটিসির সব বাস থেকে কালো ধোঁয়া বের হয়: পরিবেশ উপদেষ্টা

বিআরটিসির সব বাস থেকে কালো ধোঁয়া বের হয়: পরিবেশ উপদেষ্টা

ফ্যাসিবাদ ঠেকাতে হ্যাঁ ভোট দিতে হবে: রিজওয়ানা হাসান

ফ্যাসিবাদ ঠেকাতে হ্যাঁ ভোট দিতে হবে: রিজওয়ানা হাসান

হ্যাঁ ভোটে সিল দিলে স্বৈরাচার ফিরে আসতে পারবে না: সৈয়দা রিজওয়ানা

হ্যাঁ ভোটে সিল দিলে স্বৈরাচার ফিরে আসতে পারবে না: সৈয়দা রিজওয়ানা

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশ-চীন প্রতিশ্রুতিবদ্ধ

রংপুরে রিজওয়ানা হাসান তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশ-চীন প্রতিশ্রুতিবদ্ধ

আরও পড়ুন

তাহসিফের লাশের সঙ্গে যা পাওয়া গেল

তাহসিফের লাশের সঙ্গে যা পাওয়া গেল

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

আইনজীবীর ভুলে মক্কেলের ভোগান্তি কাম্য নয়: হাইকোর্টের রায়

আইনজীবীর ভুলে মক্কেলের ভোগান্তি কাম্য নয়: হাইকোর্টের রায়

জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম