বেতনবৈষম্য দূর করার দাবিতে গ্রামপুলিশের অবস্থান কর্মসূচি
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৪ পিএম
বেতন বৈষম্য দূর করে প্রজ্ঞাপন জারির এক দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ গ্রাম পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।
|
ফলো করুন |
|
|---|---|
২০১১ সালের গেজেট মোতাবেক বেতনবৈষম্য দূর করে প্রজ্ঞাপন জারির এক দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ গ্রামপুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকে দেশের ৪ হাজার ৫৭৮টি ইউনিয়ন পরিষদ থেকে আসা কয়েক হাজার গ্রামপুলিশ সদস্য জাতীয় প্রেস ক্লাবের সামনে এ অবস্থান কর্মসূচিতে অংশ নেন। আন্দোলনকারীদের দাবি, যতক্ষণ পর্যন্ত দফাদারদের ১৯তম গ্রেড ও মহল্লাদারদের ২০তম গ্রেডে অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপন জারি না হবে, ততক্ষণ তারা রাজপথ ছাড়বেন না। বর্তমানে ৪৫ হাজার ৮১৪ জন গ্রামপুলিশ সদস্য মাত্র ৭,৫০০ টাকা মাসিক বেতনে দিন-রাত কাজ করছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে এই সামান্য আয়ে পরিবার চালানো, সন্তানদের লেখাপড়া এবং বৃদ্ধ বাবা-মায়ের ভরণপোষণ অসম্ভব হয়ে পড়েছে বলে ক্ষোভ জানান তারা।
সংগঠনের সভাপতি মো. লাল মিয়া বলেন, ২০১১ সালে বেতন স্কেলের গেজেট হওয়া সত্ত্বেও এক যুগেরও বেশি সময় ধরে তা বাস্তবায়ন না হওয়া চরম বৈষম্যের শামিল। এই মানবেতর জীবন থেকে মুক্তি পেতে তারা বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। কর্মসূচিতে আরও বক্তৃতা করেন বাংলাদেশ গ্রাম পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পারুল আক্তার, সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ ধন চৌধুরী ও কোষাধ্যক্ষ শাহনূর আলম প্রমুখ।

