Logo
Logo
×

Advertisement

জাতীয়

প্রথম সম্পদবিবরণী প্রকাশ করলেন শফিকুল আলম

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৪ পিএম

প্রথম সম্পদবিবরণী প্রকাশ করলেন শফিকুল আলম

Advertisement

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদবিবরণী ‍দু’একদিনের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তবে তা কবে নাগাদ জাতির সামনে উন্মোচন করা হবে সেটা জানানো হয়নি। এর আগেই তিনি নিজেই নিজের সম্পদবিবরণী প্রকাশ করেছেন।

আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ফেরিফায়েড আইডিতে এক পোস্টে তিনি তার সম্পদের তথ্য প্রকাশ করেছেন। অন্তর্বর্তী সরকারের প্রথম কোনো সদস্য হিসেবে শফিকুল আলম জানান, দায়িত্ব নেওয়ার আগে তার যে পরিমাণ সম্পদ ছিল এখনো তাই আছে। তেমন কিছুই বাড়েনি।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘গত বছরের জানুয়ারিতে আমি আমার সব সম্পদ ও সম্পত্তির পূর্ণ বিবরণ প্রকাশ করেছিলাম। আমি ঘোষণা দিয়েছিলাম যে, ঢাকার শাহীনবাগে আমার একটি ফ্ল্যাট আছে এবং দনিয়াতে আমার বাবার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া আরেকটি ফ্ল্যাট আছে। আমার এবং আমার স্ত্রী—উভয়েরই ময়মনসিংহে একটি করে অ্যাপার্টমেন্ট আছে।’

তিনি আরো লেখেন, ‘আমি আরো প্রকাশ করেছিলাম যে, একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে আমার একটি মাত্র ব্যাংক অ্যাকাউন্ট আছে যেখানে ১ কোটি ১৪ লাখ টাকা জমা ছিল। এই অর্থের একটি বড় অংশ আমি ২০০৫ সাল থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপিতে কাজ করার বিনিময়ে পাওয়া গ্র্যাচুইটি থেকে পেয়েছি। এছাড়া মাগুরায় আমার নিজ গ্রামে আমার ৪০ শতাংশ কৃষি জমি আছে।’

শেষ অফিসের ঘোষণা দিয়ে শফিকুল আলম লেখেন, ‘আজ হয়তো আমার শেষ কর্মদিবস। এই সরকারি দপ্তর ছাড়ার সময় আমি ঘোষণা করছি যে, আমাদের সম্পত্তির কোনো পরিবর্তন হয়নি। আমার তিনটি ফ্ল্যাট, আমার স্ত্রীর একটি ফ্ল্যাট এবং আমার কৃষি জমির পরিমাণ আগের মতোই আছে।’

তিনি পোস্টে উল্লেখ করেন, ‘ব্যাংকে জমার ক্ষেত্রে সামান্য পরিবর্তন এসেছে। আমার এখনও সেই একটি ব্যাংক অ্যাকাউন্টই আছে, যেখানে বর্তমানে ১ কোটি ২৩ লাখ টাকা জমা আছে। অর্থাৎ, জমা ৯ লাখ টাকা বেড়েছে। এই বৃদ্ধির প্রধান কারণ হলো- আমার শ্যালক আমার কাছ থেকে ধার নেওয়া ৭ লাখ ৫০ হাজার টাকা পরিশোধ করেছেন। এছাড়া আমার বড় ভাই রমজান মাসে দরিদ্র গ্রামবাসীদের মধ্যে বিতরণের জন্য আড়াই হাজার ডলার পাঠিয়েছেন।’

শফিকুল আলম আরো জানান, তার আর্থিক লেনদেন এবং অবস্থার যেকোনো ধরনের যাচাই-বাছাইকে তিনি স্বাগত জানান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ

ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ

কী হাস্যকর আত্মসন্তুষ্টি, কী অসুস্থ চিন্তা: আসিফ নজরুল

কী হাস্যকর আত্মসন্তুষ্টি, কী অসুস্থ চিন্তা: আসিফ নজরুল

বোনদের অংশের সম্পত্তি ভাইয়েরা বিক্রি করলে কীভাবে পাওনা মেটাতে হবে?

বোনদের অংশের সম্পত্তি ভাইয়েরা বিক্রি করলে কীভাবে পাওনা মেটাতে হবে?

বোনদের হকের সম্পত্তি বিক্রি, শরিয়তের বিধান কী?

বোনদের হকের সম্পত্তি বিক্রি, শরিয়তের বিধান কী?

এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা

এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা

আসিফের বিরুদ্ধে নতুন পদক্ষেপ দুদকের

অর্থ পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে নতুন পদক্ষেপ দুদকের

আরও পড়ুন

যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিবেদন বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি ও সহিংসতা হ্রাস পেয়েছে

বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি ও সহিংসতা হ্রাস পেয়েছে

বিআরটি বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি ঢাকাস্থ গাজীপুর সাংবাদিক ফোরামের

বিআরটি বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি ঢাকাস্থ গাজীপুর সাংবাদিক ফোরামের

‘সুইটি এখনও জেলে আছে, ২ মাস পর বাড়ি ফিরবে’, আশা মায়ের

‘সুইটি এখনও জেলে আছে, ২ মাস পর বাড়ি ফিরবে’, আশা মায়ের

ইউনিয়ন পরিষদ নির্বাচন ভোটার স্থানান্তরের আবেদন নিষ্পত্তির নির্দেশ ইসির

ভোটার স্থানান্তরের আবেদন নিষ্পত্তির নির্দেশ ইসির

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম