Logo
Logo
×

Advertisement

জাতীয়

কী হাস্যকর আত্মসন্তুষ্টি, কী অসুস্থ চিন্তা: আসিফ নজরুল

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০২:২০ পিএম

কী হাস্যকর আত্মসন্তুষ্টি, কী অসুস্থ চিন্তা: আসিফ নজরুল

সাবেক আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল। ফাইল ছবি

Advertisement

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় সাবেক আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ ক্ষোভ জানান। তার পোস্টটি যুগান্তরের পাঠকদের জন্য হুবহু দেওয়া হলো।

‘হুইলচেয়ারে একা একটা মানুষ। তার সামনে হঠাৎ এসে চিৎকার করে ‘টেররিস্ট’, ‘ট্রেইটর’ বলে দিলেন, আর তার মান-সম্মান চলে গেল! কী হাস্যকর আত্মসন্তুষ্টি, কী অসুস্থ চিন্তা! ফ্যাসিস্ট খুনি শাসকের দোসর-অনুসারী এবং হৃদয়ে বাকশালধারী সুশীল বাবুরা, ভালো করে শোনেন। আপনারা সুদূরতম কল্পনাতেও বুঝতে পারবেন না, ড. ইউনূস কতটা শ্রদ্ধেয় মানুষ সারা পৃথিবীতে। তার কাজ কতোটা অনুকরণীয় হয়েছে সারা বিশ্বে। এমনকি আপনাদের প্রিয় ভারতেও! ভারতের দুই আইনসভার যৌথ অধিবেশন ডেকে কাকে সম্মানিত করা হয়েছিল, মনে আছে?

আপনাদের মালকিন বা প্রভুদের দৌড় রাষ্ট্রদূত পর্যন্ত। আর ড. ইউনূসের জন্য হৃদয় উন্মুক্ত নেলসন ম্যান্ডেলা থেকে বিল গেটসের! আমি নিজে শক্তিশালী রাষ্ট্রপতি, রাজা-রানি আর করপোরেট দুনিয়ার শীর্ষ ব্যক্তিদের দেখেছি তার সান্নিধ্যে আপ্লুত হতে। তাকে তন্ময় হয়ে শুনতে। 

আর আপনি, তুচ্ছ এক জীবন যাপন করা মানুষ, ড. ইউনূসকে সন্ত্রাসী বলে একটা হাঁক দিলেন, মিথ্যে গালাগালি করলেন—এতে তার কী ক্ষতি হবে? সূর্যের দিকে ইট ছুড়ে মারলে কী হয়? কতটা আলো আড়াল হয় তাতে? গাধার দল!’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে: তথ্য উপদেষ্টা

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে: তথ্য উপদেষ্টা

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, পূর্ণাঙ্গ রায় প্রকাশ

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, পূর্ণাঙ্গ রায় প্রকাশ

মোদির পতন দেখার অপেক্ষায় আছি: আসিফ নজরুল

মোদির পতন দেখার অপেক্ষায় আছি: আসিফ নজরুল

‘দেশের বাড়ি বলা নিষেধ’ — আইন মন্ত্রণালয়ে সেই নির্দেশের কারণ জানালেন আসিফ নজরুল

‘দেশের বাড়ি বলা নিষেধ’ — আইন মন্ত্রণালয়ে সেই নির্দেশের কারণ জানালেন আসিফ নজরুল

বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্তে যা বললেন আসিফ নজরুল

বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্তে যা বললেন আসিফ নজরুল

আসিফের বিরুদ্ধে নতুন পদক্ষেপ দুদকের

অর্থ পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে নতুন পদক্ষেপ দুদকের

আরও পড়ুন

রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালের ১৪ বছরের কারাদণ্ড

রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালের ১৪ বছরের কারাদণ্ড

রেলকোচ সংস্কার পরিদর্শনে মন্ত্রী নিজের বাড়ির জানালা সংস্কারে এভাবে অবহেলা করতেন?

নিজের বাড়ির জানালা সংস্কারে এভাবে অবহেলা করতেন?

কী হাস্যকর আত্মসন্তুষ্টি, কী অসুস্থ চিন্তা: আসিফ নজরুল

কী হাস্যকর আত্মসন্তুষ্টি, কী অসুস্থ চিন্তা: আসিফ নজরুল

দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির

দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম