Logo
Logo
×

Advertisement

জাতীয়

রংপুরের ৬ আসনের ৫টিতেই জয়ের পথে জামায়াত জোট

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৮ পিএম

রংপুরের ৬ আসনের ৫টিতেই জয়ের পথে জামায়াত জোট

Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে জোরেশোরে চলছে গণনার কাজ। এরই মধ্যে বেশ কিছু আসনের বেসকারি ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে রংপুরের ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে জয়ের দ্বারপ্রান্তে আছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ জোট। অপর একটিতে এখন পর্যন্ত এগিয়ে আছেন বিএনপি মনোনীত প্রার্থী।

রংপুরের ৬ আসনের ভোটের প্রাথমিক ফলাফল

রংপুর-১(গংগাচড়া-সিটি করপোরেশনের আংশিক) আসনে মোট কেন্দ্র আছে ১৩৯। এর মধ্যে ফলাফল পাওয়া গেছে ১৩৯টি ভোটকেন্দ্রের।  এসব কেন্দ্রে এগিয়ে আছেন জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী রায়হান সিরাজী। তিনি পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৮৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী 

মোর্কারম হোসেন সুজন ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৫৯ হাজার ৪০৭ ভোট।

রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে মোট কেন্দ্র ১৩৭টি। এর মধ্যে ফলাফল পাওয়া গেছে ৯২টির। এসব কেন্দ্রে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৮৯ হাজার ৪৫৬ ভোট।  মোহাম্মদ আলী সরকার ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৫৩ হাজার ৬২৬ ভোট।

রংপুর-৩(সদর-সিটি করপোরেশনের আংশিক) আসনে মোট কেন্দ্র ১৬৯টি। এর মধ্যে ৭৫টির ফলাফল পাওয়া গেছে। এসব কেন্দ্রে মাহবুবার রহমান বেলাল দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৭৪ হাজার ৮১০ ভোট।  সামসুজ্জামান সামু ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৩৬ হাজার ২৯৮ ভোট। এছাড়া জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ১৭ হাজার ৩৫০ ভোট।

রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে মোট কেন্দ্র ১৬৩টি।  ফলাফল পাওয়া গেছে ১০৫টির। এর মধ্যে জাতীয় নাগরিক পার্টির(এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন শাপলা কলি প্রতীকে পেয়েছেন ৯৪ হাজার ৭৩৯ ভোট।  এমদাদুল হক ভরসা ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৮২ হাজার ২২২ ভোট।

রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে মোট কেন্দ্র ১৫২টি। ফলাফল পাওয়া গেছে ১৪০টির।  এর মধ্যে গোলাম রব্বানী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৩০৭ ভোট। গোলাম রব্বানী ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ২ হাজার ৫৬ ভোট। 

রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে মোট কেন্দ্র ১১৩টি।  ফলাফল পাওয়া গেছে ৮১টির।  এসব কেন্দ্রে সাইফুল ইসলাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮৮ হাজার ৫৫৩ এবং জামায়াতের মওলানা মোহাম্মদ নুরুল আমিন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮৪ হাজার ৫৫৪ ভোট।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পোশাকশিল্পের চলমান সংকট নিরসনে জামায়াতের ১৫ দাবি

পোশাকশিল্পের চলমান সংকট নিরসনে জামায়াতের ১৫ দাবি

আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়ায় গেলেন জামায়াতের ২ নেতা

আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়ায় গেলেন জামায়াতের ২ নেতা

নাহিদকে চুপ থাকার অনুরোধ ছাত্রদল সভাপতির

নাহিদকে চুপ থাকার অনুরোধ ছাত্রদল সভাপতির

শ্রমিক-মালিককে মুখোমুখি দাঁড় করিয়ে সংকটের সমাধান সম্ভব নয়: গোলাম পরওয়ার

শ্রমিক-মালিককে মুখোমুখি দাঁড় করিয়ে সংকটের সমাধান সম্ভব নয়: গোলাম পরওয়ার

শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের অসহায় পরিবারের পাশে থাকার আশ্বাস জামায়াতের

শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের অসহায় পরিবারের পাশে থাকার আশ্বাস জামায়াতের

৩৫ বছর পর পিরোজপুর জেলায় জামায়াতের নতুন আমির

৩৫ বছর পর পিরোজপুর জেলায় জামায়াতের নতুন আমির

আরও পড়ুন

সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী

সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী

পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা

পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা

গ্রামপুলিশ তৃণমূল পর্যায়ের সরকার: স্বপন

গ্রামপুলিশ তৃণমূল পর্যায়ের সরকার: স্বপন

ইন্ডাস্ট্রি, একাডেমিয়া ও সরকারের সমন্বয়েই সমস্যার সমাধান সম্ভব: মাহদী আমিন

ইন্ডাস্ট্রি, একাডেমিয়া ও সরকারের সমন্বয়েই সমস্যার সমাধান সম্ভব: মাহদী আমিন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম