Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

টিআইবির নাম বাংলায় না থাকা প্রসঙ্গে যা বললেন ইফতেখারুজ্জামান

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫০ পিএম

টিআইবির নাম বাংলায় না থাকা প্রসঙ্গে যা বললেন ইফতেখারুজ্জামান

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

Advertisement

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নাম বাংলায় না থাকা প্রসঙ্গে এক প্রশ্নে সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, টিআইবি একটি আন্তর্জাতিক সংস্থা, যার নাম বিশ্বব্যাপী স্বীকৃত। ভাষা আন্দোলনের চেতনা কখনোই অন্য ভাষাকে বর্জনের কথা বলেনি। বরং এটি সব ভাষার মর্যাদা ও চর্চার অধিকারের পক্ষে অবস্থান নিয়েছে। বাংলাদেশেও বিভিন্ন ভাষাভাষী মানুষের বসবাস রয়েছে, তাদের ভাষার অধিকারও সমানভাবে গুরুত্বপূর্ণ।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে শহীদ মিনারে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।       

টিআইবির নির্বাহী পরিচালক আরও বলেন, আজ যখন আমরা ভাষার অধিকারের কথা বলি, তখন তা কেবল বাংলা ভাষার মধ্যে সীমাবদ্ধ থাকবে কেন? ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ শব্দবন্ধটি কোথা থেকে এসেছে? এর মূল অর্থই হচ্ছে—প্রত্যেক মানুষের নিজস্ব মাতৃভাষা চর্চার সমান অধিকার নিশ্চিত করা।

তিনি বলেন, আমি মনে করি, সব মানুষের সমান অধিকার এবং নির্বিঘ্নে ভাষা চর্চার পথের অন্তরায়গুলো আমাদের চিহ্নিত করতে হবে। আর এই পথের অন্যতম প্রধান অন্তরায় হচ্ছে দুর্নীতি এবং ধর্মান্ধতা।


Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম