Logo
Logo
×

Advertisement

জাতীয়

সাবেক এমপি আব্দুল মান্নান কারাগারে

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১০:০৫ পিএম

সাবেক এমপি আব্দুল মান্নান কারাগারে

Advertisement

সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেফতার হওয়া মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম তার জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই আরিফ রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।

রোববার ভোর ৬টার দিকে ধানমন্ডিতে নিজের বাসা থেকে আব্দুল মান্নানকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশের তেজগাঁও জোনাল টিমের পরিদর্শক মাসুদুর রহমান সাবেক এই সংসদ সদস্যকে কারাগারে রাখার আবেদন করেন। অন্যদিকে, তার আইনজীবী আল ইমরান মুকুল জামিনের পক্ষে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত জামিন আবেদন খারিজ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে শুনানির সময় আব্দুল মান্নানকে আদালতের এজলাসে হাজির করা হয়নি।

মামলার এজাহার অনুযায়ী, গত ১৮ জুন সকালে তেজগাঁও শিল্পাঞ্চল থানার মহাখালী বাস টার্মিনালসংলগ্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৩৫ থেকে ৪০ জন নেতাকর্মী মিছিল বের করেন। এ সময় তারা সরকারবিরোধী স্লোগান দেন এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করেন বলে অভিযোগ করা হয়েছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও আনা হয়।

এ ঘটনায় একই দিন তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা করেন পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ জাহিদুল হক। ওই মামলাতেই আব্দুল মান্নানকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিএনপি নেতা ও সাংবাদিকসহ কারাগারে ১০

বিএনপি নেতা ও সাংবাদিকসহ কারাগারে ১০

ইসরাইলি কারাগারে ফিলিস্তিনি নারীদের নির্যাতন, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

ইসরাইলি কারাগারে ফিলিস্তিনি নারীদের নির্যাতন, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

৭২ দেশে কারাবন্দি ২১ হাজারের বেশি পাকিস্তানি

৭২ দেশে কারাবন্দি ২১ হাজারের বেশি পাকিস্তানি

সাবেক সেনা কর্মকর্তা গুলশান আরা ও দেবাশীষ রিমান্ড শেষে কারাগারে

সাবেক সেনা কর্মকর্তা গুলশান আরা ও দেবাশীষ রিমান্ড শেষে কারাগারে

কনডেম সেলে অপেক্ষা ফুরায় না মিন্নির

স্বামী রিফাত হত্যার বিচার শেষ হয়নি ৭ বছরেও কনডেম সেলে অপেক্ষা ফুরায় না মিন্নির

কারাগারের ভেতর সুইমিং পুল-টয়োটা গাড়ি, বরখাস্ত ৫ কর্মকর্তা

কারাগারের ভেতর সুইমিং পুল-টয়োটা গাড়ি, বরখাস্ত ৫ কর্মকর্তা

আরও পড়ুন

রাজনৈতিক বিবেচনায় বরাদ্দ তদন্তের মুখে রাজউকের ১৪১৩ প্লট, স্থগিত ১০৭৪টি

তদন্তের মুখে রাজউকের ১৪১৩ প্লট, স্থগিত ১০৭৪টি

সাবেক এমপি আব্দুল মান্নান কারাগারে

সাবেক এমপি আব্দুল মান্নান কারাগারে

সাইবার ওয়ারফেয়ারের জন্য কতটা প্রস্তুত বাংলাদেশ

সাইবার ওয়ারফেয়ারের জন্য কতটা প্রস্তুত বাংলাদেশ

পাঠ্যবই থেকে দাঁড়িপাল্লার ছবি বাদ দেওয়ার সিদ্ধান্ত

পাঠ্যবই থেকে দাঁড়িপাল্লার ছবি বাদ দেওয়ার সিদ্ধান্ত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম