Logo
Logo
×

Advertisement

জাতীয়

দলীয় পরিচয়ে চাঁদাবাজির সুযোগ দেবে না সরকার: ববি হাজ্জাজ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৩ পিএম

দলীয় পরিচয়ে চাঁদাবাজির সুযোগ দেবে না সরকার: ববি হাজ্জাজ

শিক্ষা প্রতিমন্ত্রী ও ঢাকা ১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ।

Advertisement

বিএনপি সরকার দলীয় পরিচয়ে কাউকে চাঁদাবাজি করার সুযোগ দেবে না বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ও ঢাকা ১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ। 

মোহাম্মদপুর, আদাবর এলাকায় ছিনতাই, চাঁদাবাজি, কিশোর গ্যাংয়ের দৌরাত্ব বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। 

রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ধানমন্ডিতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন নেতাকর্মীদের দেখতে এসে এ কথা জানান ববি হাজ্জাজ।

এসময় তিনি অভিযোগ করেন, নির্বাচনের দিন একাধিক কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মামুনুল হক নিজে দাঁড়িয়ে থেকে হামলার নির্দেশ দিয়েছেন। হামলায় শতাধিক নেতাকর্মী হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে এবং এখনো বেশ কয়েকজন ভর্তি আছে ।

শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচনে জয়ী হওয়ার আগে অনেক চড়াই–উতরাই পেরিয়ে আসতে হয়েছে। প্রতিপক্ষ কেন্দ্র দখলের চেষ্টা করেছে। এই হামলাকে আমরা আইন ছাড়া ছেড়ে দেব না। প্রত্যেক আহত কর্মীর বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।

 এ সময় ববি হাজ্জাজ আরও বলেন, সেনা ক্যাম্প সরে যাওয়ায় আমার এলাকার পুলিশদের শক্তিশালী করার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। আদাবর বা মোহাম্মদপুর এলাকায় চুরি-ছিনতাই রোধে ৫৫০টি সিসিটিভি স্থাপন, বসিলাতে পুলিশ ক্যাম্প, পুলিশ বক্স ২০টি এবং টহল গাড়ির সংখ্যা বাড়ানো হবে।

Advertisement

চাঁদাবাজি ববি হাজ্জাজ

Advertisement

আরও পড়ুন

উদ্ভাবনী তরুণদের সহযোগিতা করার প্রত্যয় ইউজিসি চেয়ারম্যানের

উদ্ভাবনী তরুণদের সহযোগিতা করার প্রত্যয় ইউজিসি চেয়ারম্যানের

রেড ক্রিসেন্টের নতুন নির্বাচন কমিশনের কার্যক্রম ৩ মাস স্থগিত

রেড ক্রিসেন্টের নতুন নির্বাচন কমিশনের কার্যক্রম ৩ মাস স্থগিত

শেখ হাসিনা না ফিরলে যে উদ্যোগ নেবে দুদক

শেখ হাসিনা না ফিরলে যে উদ্যোগ নেবে দুদক

কূটনীতিকদের কাছে আ.লীগের সহিংসতার চিত্র তুলে ধরল সরকার

কূটনীতিকদের কাছে আ.লীগের সহিংসতার চিত্র তুলে ধরল সরকার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম