কাজ দিয়ে যোগ্যতা প্রমাণ করব: নতুন গভর্নর
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৫ পিএম
কেন্দ্রীয় ব্যাংকে আসেন মো. মোস্তাকুর রহমান। সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে মো. মোস্তাকুর রহমানকে নিয়োগ দিয়েছে সরকার। ব্যয় ব্যবস্থাপনা বিষয়ে এফসিএমএ ডিগ্রিধারী এই ব্যক্তিকে নিয়ে আলোচনা চলছে। তবে দায়িত্ব নেওয়ার প্রথম দিনে গভর্নর বলেছেন, কাজ করে সব কিছুর প্রমাণ দেবেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করেন। নতুন গভর্নরকে অভ্যর্থনা জানান ডেপুটি গভর্নর ও কর্মকর্তারা।
কেন্দ্রীয় ব্যাংকে প্রবেশের সময় নতুন গভর্নর বলেন, ‘কথায় নয়, কাজের মধ্য দিয়েই নিজের দক্ষতা ও যোগ্যতা প্রমাণ করতে চাই। এসেছি, কাজ শুরু করি। তারপর কথা বলা যাবে।’
আনুষ্ঠানিকভাবে যোগদানের আগে গভর্নর অর্থ মন্ত্রণালয়ে যান, সেখানে কার্যক্রম শেষ করে তিনি কেন্দ্রীয় ব্যাংকে আসেন। এর আগে বুধবার বিকেলে তাকে ৪ বছরের জন্য কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
রাষ্ট্রপতির আদেশে আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। একই সঙ্গে সাবেক গভর্নর ড. আহসান এইচ মনসুরের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়।
