Logo
Logo
×

Advertisement

জাতীয়

অবশেষে সাহিত্য পুরস্কার পাচ্ছেন মোহন রায়হান

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০১ পিএম

অবশেষে সাহিত্য পুরস্কার পাচ্ছেন মোহন রায়হান

ফাইল ছবি

Advertisement

নানা আলোচনা, সমালোচনার পর অবশেষে কবি মোহন রায়হানকে সাহিত্য পুরস্কার প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২ মার্চ এই পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোছা. আফসানা মিমি।

শুরুতে কেন তার পুরস্কার স্থগিত করা হয়, তার কারণও জানানো হয়েছে সে বিবৃতিতে। সেখানে বলা হয়, ‘কবি মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৬ প্রদান করার ঘোষণা দেওয়ার পর থেকে বিভিন্ন পত্রিকা ও সোশ্যাল মিডিয়ায় বিরূপ সমালোচনা হওয়ায় তাৎক্ষণিকভাবে এ পুরস্কার প্রদান স্থগিত রেখে অভিযোগ পর্যালোচনা করার সিদ্ধান্ত গৃহীত হয়।’ 

সে সিদ্ধান্ত পর্যালোচনার পরই এসেছে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত। বিবৃতিতে বলা হয়, ‘উত্থাপিত অভিযোগ পর্যালোচনা করার জন্য গত ২৭ ফেব্রুয়ারি তারিখে মন্ত্রণালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব উপস্থিত ছিলেন।’

‘অভিযোগসমূহ পর্যালোচনান্তে মাননীয় প্রধানমন্ত্রীর সম্মতিক্রমে কবি মোহন রায়হানকে ২০২৬ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী ২ মার্চ ২০২৬ তারিখ সোমবার সকাল ১১ টায় বাংলা একাডেমিতে তাকে এ পদক প্রদান করা হবে।’

তবে এই পুরস্কার মোহন রায়হান নেবেন কি না, তা নিয়ে সিদ্ধান্ত নেননি এখনও। তার কাছে জানতে চাইলে তিনি বলেন, বিকালে আমাদের জাতীয় কবিতা পরিষদের একটা মিটিং আছে সেই মিটিং এর সিদ্ধান্ত নিব পুরস্কার নেব কি না।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

১০ কবি-লেখক পাচ্ছেন এসবিএসপি সাহিত্য পুরস্কার

১০ কবি-লেখক পাচ্ছেন এসবিএসপি সাহিত্য পুরস্কার

সমাজ, সংসার ও মানুষের প্রতি

সমাজ, সংসার ও মানুষের প্রতি

কবি ফররুখ আহমদ সবার আদর্শিক বাতিঘর

কবি ফররুখ আহমদ সবার আদর্শিক বাতিঘর

এবার বাংলা একাডেমি পুরস্কার পাচ্ছেন যারা

এবার বাংলা একাডেমি পুরস্কার পাচ্ছেন যারা

‘খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরষ্কার’ পেলেন আব্দুল হাই শিকদার

‘খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরষ্কার’ পেলেন আব্দুল হাই শিকদার

শিশুসাহিত্যে ‘পাপড়ি-করামত আলী সাহিত্য পুরস্কার’ পাচ্ছেন জুলফিকার শাহাদাৎ

শিশুসাহিত্যে ‘পাপড়ি-করামত আলী সাহিত্য পুরস্কার’ পাচ্ছেন জুলফিকার শাহাদাৎ

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদের সাক্ষাৎ বাংলাদেশে গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

বাংলাদেশে গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

বিতর্কের ঊর্ধ্বে থাকবে এমন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা করতে চাই: সালাহউদ্দিন

বিতর্কের ঊর্ধ্বে থাকবে এমন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা করতে চাই: সালাহউদ্দিন

নিত্যপণ্যের বাজারে অভিযান, ৯৫ প্রতিষ্ঠানকে জরিমানা

নিত্যপণ্যের বাজারে অভিযান, ৯৫ প্রতিষ্ঠানকে জরিমানা

ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় পাচার, গ্রেফতার ২

ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় পাচার, গ্রেফতার ২

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম