Logo
Logo
×

Advertisement

জাতীয়

চালু হচ্ছে ই-হেলথ কার্ড, মিলবে যেসব সুবিধা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ০৫:২৪ পিএম

চালু হচ্ছে ই-হেলথ কার্ড, মিলবে যেসব সুবিধা

ফাইল ছবি।

Advertisement

জনগণের চিকিৎসা সেবা নিশ্চিতে ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে স্বাস্থ্য মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপদেষ্টা এবং স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে এ নির্দেশনা দেন তিনি।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী ই-হেলথ কার্ড চালুর কাজ শুরু করতে স্বাস্থ্যমন্ত্রীকে যথাযথ নির্দেশনা দিয়েছেন। সরকারের নীতি হচ্ছে স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে হবে। এ বিষয়ে মন্ত্রণালয়কে আরও সক্রিয় হওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী।

এছাড়াও বৈঠকে বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী এক লাখ স্বাস্থ্যকর্মী (৮০ শতাংশ নারী এবং ২০ শতাংশ পুরুষ) নিয়োগ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের শূন্য পদে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী নিয়োগের বিষয়েও আলোচনা হয়। সেই সঙ্গে দুর্গম এলাকার স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকরা যেন ঠিকমতো যাতায়াত করেন সেজন্য প্রধানমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীকে তাগাদা দিয়েছেন বলেও জানিয়েছেন অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

 এদিন বৈঠকে অন্যদের মধ্যে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী এম এ মুহিতসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 ই-হেলথ কার্ডে যেসব সুবিধা মিলবে

 ই-হেলথ হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থাকে ডিজিটালাইজ করার একটি পদ্ধতি। এর মাধ্যমে প্রতিটি রোগীর জন্য একটি নির্দিষ্ট ই-হেলথ কার্ড থাকবে। যেখানে ওই রোগীর সব ধরনের মেডিকেল রেকর্ড সংরক্ষণ করা হবে।  ফলে পরবর্তীতে যেকোনো হাসপাতালে ওই রোগী চিকিৎসা নিতে গেলে পূর্বের সব রেকর্ড একসঙ্গে দেখতে পারবেন চিকিৎসকরা।

এই কার্ডের মাধ্যমে স্বাস্থ্যসেবা বাংলাদেশের প্রান্তিক জনগণের কাছে সহজে পৌঁছে দেওয়া সহজ হবে। ই-হেলথ ব্যবস্থা বাস্তবায়নের অংশ হিসেবে পাইলট প্রকল্প হিসেবে একটি জেলায় চালু করা হবে। সেই জেলায় একেবারে প্রাথমিক স্বাস্থ্য সেবার যে কম্পোনেন্ট সেখান থেকে শুরু করে রেফারেল নেটওয়ার্ক তৈরি করা এবং ওই জেলার যে জেলা সদর হাসপাতাল মেডিকেল কলেজ আছে সেই মেডিকেল কলেজ হাসপাতাল পর্যন্ত পুরো স্বাস্থ্য সেবার বিভিন্ন পর্যায়ের যে অংশগুলো রয়েছে তাকে এই ই-হেলথ পদ্ধতির মাধ্যমে এক জায়গায় নিয়ে আসা হবে।

আগামী দিনের পৃথিবীতে বাংলাদেশকে আধুনিক স্বাস্থ্য ব্যবস্থার দিকে এগিয়ে নিতে গিয়ে এই ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা ই-হেলথ কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

ধ্বংসস্তূপ থেকে মুখ্যমন্ত্রীর চেয়ার, মোদির উত্থানের নেপথ্যে যে ভূমিকম্প

ধ্বংসস্তূপ থেকে মুখ্যমন্ত্রীর চেয়ার, মোদির উত্থানের নেপথ্যে যে ভূমিকম্প

জনগণের প্রতিটি পয়সা যেন দেশের স্বার্থে ব্যয় হয়

কর্মকর্তাদের প্রধানমন্ত্রীর সতর্কবার্তা জনগণের প্রতিটি পয়সা যেন দেশের স্বার্থে ব্যয় হয়

বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর সঙ্গে মারুবেনি কর্পোরেশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ

বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর সঙ্গে মারুবেনি কর্পোরেশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস

আরও পড়ুন

ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি লাখ ছাড়াল, মৃত্যু ৩০৭

ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি লাখ ছাড়াল, মৃত্যু ৩০৭

বিসিএস ক্যাডার মোজাম্মেল হকের মৃত্যুতে ভূমি প্রতিমন্ত্রীর শোক

বিসিএস ক্যাডার মোজাম্মেল হকের মৃত্যুতে ভূমি প্রতিমন্ত্রীর শোক

মোবাইলে ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা করার প্রস্তাব

মোবাইলে ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা করার প্রস্তাব

হাম উপসর্গে আরও দুইজনের মৃত্যু

হাম উপসর্গে আরও দুইজনের মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম