Logo
Logo
×

Advertisement

জাতীয়

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ডা. এফ এম সিদ্দিকী

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০৯:০৯ পিএম

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ডা. এফ এম সিদ্দিকী

ডা. ফখরুদ্দীন মোহাম্মদ সিদ্দিকী। ফাইল ছবি

Advertisement

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সাবেক অধ্যাপক ডা. ফখরুদ্দীন মোহাম্মদ সিদ্দিকীকে (এফএম সিদ্দিকী) নিয়োগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সোমবার (৯ মার্চ) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখা থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। উপসচিব সঞ্জীব দাশ এতে সই করেছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮ (২০২৫ সনের ১২ নং অধ্যাদেশ বলে সংশোধিত)’ এর ১২ ধারা অনুযায়ী ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সাবেক অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দেওয়া হলো।

উপাচার্য হিসেবে তার নিযুক্তির মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ (চার) বছর হবে। তিনি বেতন-ভাতাদিসহ বিধি অনুযায়ী উপাচার্যের পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। উপাচার্য হিসেবে ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮ (২০২৫ সনের ১২ নং অধ্যাদেশ বলে সংশোধিত)’ এর ১৪ ধারা অনুযায়ী তার দায়িত্বাগুলো পালন করবেন। রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ব্যাপক দুর্নীতির অভিযোগ পরও বহাল তবিয়তে ডা. বার্নাবাস, নেপথ্যে কারা?

অর্ধযুগ ধরে একই কর্মস্থলে ব্যাপক দুর্নীতির অভিযোগ পরও বহাল তবিয়তে ডা. বার্নাবাস, নেপথ্যে কারা?

স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ডা. রফিক, সদস্য যারা

স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ডা. রফিক, সদস্য যারা

বিশ্বের সবচেয়ে ভয়াবহ হামের প্রাদুর্ভাবের মুখে বাংলাদেশ

রয়টার্সের প্রতিবেদন বিশ্বের সবচেয়ে ভয়াবহ হামের প্রাদুর্ভাবের মুখে বাংলাদেশ

ডেঙ্গুর প্রকোপ ফের বাড়ার শঙ্কা, সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ডেঙ্গুর প্রকোপ ফের বাড়ার শঙ্কা, সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১,৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল

পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১,৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও পড়ুন

কানাডায় আলিশান সাম্রাজ্য, মদ ব্যবসায়ী সালমানের শ্বশুর কে এই শেখ নূর

কানাডায় আলিশান সাম্রাজ্য, মদ ব্যবসায়ী সালমানের শ্বশুর কে এই শেখ নূর

দুপুরের মধ্যে দেশের ২ অঞ্চলে ঝড়ের আভাস

দুপুরের মধ্যে দেশের ২ অঞ্চলে ঝড়ের আভাস

ঝড় ও ভারি বর্ষণ নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

ঝড় ও ভারি বর্ষণ নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর: স্পিকার

মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর: স্পিকার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম