স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ডা. রফিক, সদস্য যারা
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ পিএম
গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. এস এম রফিকুল ইসলাম।
|
ফলো করুন |
|
|---|---|
জাতীয় সংসদে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. এস এম রফিকুল ইসলাম।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদে চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুমতিক্রমে কমিটি গঠনের প্রস্তাব দেন, পরে কণ্ঠভোটে এটি গৃহীত হয়।
কমিটির সদস্যরা হলেন— এম এ মুহিত (সিরাজগঞ্জ-৬), মো. আব্দুস সালাম (ঠাকুরগাঁও-২), আবু মনসুর সাখাওয়াত হাসান (হবিগঞ্জ-২), ইকরামুল বারী টিপু (নওগাঁ-৪), মো. আনোয়ারুল হক (নেত্রকোনা-২), শামীম আরা বেগম স্বপ্না (মহিলা আসন-২১), মো. আব্দুল বারী সরদার (রাজশাহী-৪) এবং মাহমুদা আলম মিতু (মহিলা আসন-৪৬)।
জাতীয় সংসদে মোট ৫০টি সংসদীয় কমিটি রয়েছে, যার মধ্যে ৩৯টি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি এবং ১১টি বিষয়ভিত্তিক কমিটি। এখন পর্যন্ত মোট ৪৫টি কমিটি গঠিত হয়েছে—৩৬টি মন্ত্রণালয়-সম্পর্কিত ও ৯টি বিষয়ভিত্তিক।
