Logo
Logo
×

Advertisement

জাতীয়

৩টি মেডিকেল কলেজ হাসপাতালে ৮১২২ পদ সৃজনের উদ্যোগ

Icon

বাসস

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পিএম

৩টি মেডিকেল কলেজ হাসপাতালে ৮১২২ পদ সৃজনের উদ্যোগ

Advertisement

দেশের স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও সম্প্রসারণ ও জনবল সংকট নিরসনে তিনটি মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের জন্য রাজস্বখাতে নতুন পদ সৃজনের উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। 

এ লক্ষ্যে মোট ছয়টি বিষয় নিয়ে আলোচনা করতে আগামী রোববার সভা আহ্বান করেছে স্বাস্থ্য সেবা বিভাগ।

মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-৪ শাখা থেকে গত মঙ্গলবার জারি করা এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

নোটিশ অনুযায়ী, আগামী ২২ নভেম্বর রোববার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ভবন নম্বর-৩-এর ৩০৩ নম্বর সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব।

সভায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়ার জন্য ৩ হাজার ৬৯৩টি, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জন্য ১ হাজার ৮১৪টি এবং দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের জন্য ২ হাজার ৫৭৫টি পদ রাজস্বখাতে সৃষ্টির প্রস্তাব নিয়ে আলোচনা হবে। এ তিনটি হাসপাতালে মোট ৮ হাজার ১২২টি পদ সৃজনের প্রস্তাব রয়েছে।

এ ছাড়া দেশের ৩৬টি জেলার সিভিল সার্জন কার্যালয়ের অধীনে জেলা কীটতত্ত্ববিদ এবং চারটি বিভাগে বিভাগীয় কীটতত্ত্ববিদের জন্য ৪০টি পদ সৃজনের প্রস্তাবও আলোচ্যসূচিতে রাখা হয়েছে।

অন্যদিকে, দিনাজপুর, বাগেরহাট, লালমনিরহাট, টাঙ্গাইল, ফরিদপুর, নড়াইল, পঞ্চগড়, কক্সবাজার, গোপালগঞ্জ, ঝিনাইদহ, লক্ষ্মীপুর, ঝালকাঠি ও সাতক্ষীরা জেলা সদর ও জেনারেল হাসপাতালের জন্য রাজস্বখাতে পদ সৃজনের বিষয়েও আলোচনা হবে।

এ ছাড়া চট্টগ্রামের পটিয়া ও পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য নতুন পদ সৃজনের প্রস্তাবও সভার আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নোটিশে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্ধারিত সময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীসহ প্রয়োজনীয় জনবল নিশ্চিত করতে রাজস্বখাতে পদ সৃজন গুরুত্বপূর্ণ। প্রস্তাবগুলো সভায় পর্যালোচনার পর পরবর্তী প্রশাসনিক ও আর্থিক প্রক্রিয়ার মাধ্যমে পদ সৃজনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

স্বাস্থ্য অধিদপ্তরে বদলি-পদায়নে নতুন কমিটি, সব পর্যায়ে আসছে অটোমেশন

স্বাস্থ্য অধিদপ্তরে বদলি-পদায়নে নতুন কমিটি, সব পর্যায়ে আসছে অটোমেশন

অসুস্থ মন্ত্রীকে দেখতে হাসপাতালে যাননি স্বাস্থ্য প্রতিমন্ত্রী

অসুস্থ মন্ত্রীকে দেখতে হাসপাতালে যাননি স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চিকিৎসক-নার্স নিয়োগ নিয়ে সংসদে সুখবর দিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চিকিৎসক-নার্স নিয়োগ নিয়ে সংসদে সুখবর দিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

মেডিকেল শিক্ষার্থীদের নিয়ে প্রথম মানসিক স্বাস্থ্য অলিম্পিয়াড

মেডিকেল শিক্ষার্থীদের নিয়ে প্রথম মানসিক স্বাস্থ্য অলিম্পিয়াড

দেশের সব হাসপাতালকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

দেশের সব হাসপাতালকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

ব্যাপক দুর্নীতির অভিযোগ পরও বহাল তবিয়তে ডা. বার্নাবাস, নেপথ্যে কারা?

অর্ধযুগ ধরে একই কর্মস্থলে ব্যাপক দুর্নীতির অভিযোগ পরও বহাল তবিয়তে ডা. বার্নাবাস, নেপথ্যে কারা?

আরও পড়ুন

৩টি মেডিকেল কলেজ হাসপাতালে ৮১২২ পদ সৃজনের উদ্যোগ

৩টি মেডিকেল কলেজ হাসপাতালে ৮১২২ পদ সৃজনের উদ্যোগ

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬১৫

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬১৫

‘কোনো রোগীই যেন চিকিৎসার বাইরে না থাকে’

‘কোনো রোগীই যেন চিকিৎসার বাইরে না থাকে’

আজ থেকে গোপালগঞ্জ যাবে না টুঙ্গিপাড়া এক্সপ্রেস

আজ থেকে গোপালগঞ্জ যাবে না টুঙ্গিপাড়া এক্সপ্রেস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম