Logo
Logo
×

Advertisement

জাতীয়

এক মাসের মধ্যেই চালু হচ্ছে পাঁচ বিশেষায়িত শিশু হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৭:০৭ পিএম

এক মাসের মধ্যেই চালু হচ্ছে পাঁচ বিশেষায়িত শিশু হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

Advertisement

এক মাসের মধ্যে চালু হচ্ছে দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল। প্রয়োজনীয় চিকিৎসক, জনবল ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহের মাধ্যমে হাসপাতালগুলো সচল করার উদ্যোগ নিয়েছে সরকার। এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মিল্টন হলে আয়োজিত ‘ন্যাশনাল ভাস্কুলার ডে ২০২৬’ ও ‘হেলথ জার্নালিজম ওয়ার্কশপ’ উপলক্ষে এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, বিগত সময়ে নির্মাণ করা হলেও দীর্ঘদিন ধরে কার্যক্রম শুরু করতে পারেনি এমন ট্রমা সেন্টার ও শিশু হাসপাতালগুলো চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে আগামী এক মাসের মধ্যে দেশের বিভিন্ন বিভাগে অবস্থিত পাঁচটি শিশু হাসপাতাল প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জাম দিয়ে চালু করা হবে।

স্বাস্থ্য খাতের জনবল সংকট নিরসনে ১০ হাজার চিকিৎসক নিয়োগের উদ্যোগের কথাও জানান তিনি। এরই মধ্যে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথম ধাপের নিয়োগ কার্যক্রমের পরপরই আরও পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি নার্স, মেডিকেল টেকনোলজিস্টসহ অন্যান্য স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনাও রয়েছে সরকারের।

হাসপাতালের বহির্বিভাগে রোগীদের দীর্ঘ অপেক্ষা ও ভোগান্তি কমাতে ডিজিটাল সেবা সম্প্রসারণের বিষয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি জানান, জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে পরীক্ষামূলকভাবে অনলাইন টিকিট ও নির্দিষ্ট সময়ের স্লটভিত্তিক সেবা চালু হয়েছে। আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে আগারগাঁওয়ের আরও পাঁচ থেকে ছয়টি বিশেষায়িত হাসপাতালে এ ব্যবস্থা পুরোপুরি কার্যকর করা হবে।

নতুন এ ব্যবস্থার ফলে চিকিৎসা নিতে রোগীদের আর ভোররাত থেকে হাসপাতালে এসে লাইনে দাঁড়াতে হবে না। একই সঙ্গে হাসপাতালকেন্দ্রিক দালালদের তৎপরতা কমবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চিকিৎসক, গণমাধ্যমকর্মী ও প্রশাসনের মধ্যে পারস্পরিক আস্থা এবং সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন ড. এম এ মুহিত।

তিনি আরও জানান, চিকিৎসক ও রোগী—উভয়ের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে ভারসাম্যপূর্ণ আইন প্রণয়নের কাজ চলছে। এছাড়া অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বা জীবাণুর ওষুধ প্রতিরোধী হয়ে ওঠার ঝুঁকি মোকাবিলায় চিকিৎসা শিক্ষার পাঠ্যক্রম হালনাগাদ করা হচ্ছে।

বক্তব্যের শেষ পর্যায়ে প্রতিমন্ত্রী জানান, আগামী ১৩ ডিসেম্বর থেকে সারা দেশে নতুন পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন শুরু হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পাঁচ জেলায় শিশু হাসপাতাল চালুর উদ্যোগ, উপ-পরিচালক পদে নিয়োগ

পাঁচ জেলায় শিশু হাসপাতাল চালুর উদ্যোগ, উপ-পরিচালক পদে নিয়োগ

অ্যান্টিবায়োটিক অকার্যকারিতায় বছরে সোয়া লাখ মৃত্যু: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

অ্যান্টিবায়োটিক অকার্যকারিতায় বছরে সোয়া লাখ মৃত্যু: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৩টি মেডিকেল কলেজ হাসপাতালে ৮১২২ পদ সৃজনের উদ্যোগ

৩টি মেডিকেল কলেজ হাসপাতালে ৮১২২ পদ সৃজনের উদ্যোগ

স্বাস্থ্য অধিদপ্তরে বদলি-পদায়নে নতুন কমিটি, সব পর্যায়ে আসছে অটোমেশন

স্বাস্থ্য অধিদপ্তরে বদলি-পদায়নে নতুন কমিটি, সব পর্যায়ে আসছে অটোমেশন

উপজেলা পর্যন্ত স্বাস্থ্যব্যবস্থা পুনর্গঠনে দক্ষতা কাজে লাগাতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

উপজেলা পর্যন্ত স্বাস্থ্যব্যবস্থা পুনর্গঠনে দক্ষতা কাজে লাগাতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

অসুস্থ মন্ত্রীকে দেখতে হাসপাতালে যাননি স্বাস্থ্য প্রতিমন্ত্রী

অসুস্থ মন্ত্রীকে দেখতে হাসপাতালে যাননি স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আরও পড়ুন

লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি

লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি

জামায়াত-এনসিপির আস্ফালনে ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দেওয়ার সুযোগ পেয়েছে: প্রতিমন্ত্রী নুর

জামায়াত-এনসিপির আস্ফালনে ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দেওয়ার সুযোগ পেয়েছে: প্রতিমন্ত্রী নুর

এক মাসের মধ্যেই চালু হচ্ছে পাঁচ বিশেষায়িত শিশু হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

এক মাসের মধ্যেই চালু হচ্ছে পাঁচ বিশেষায়িত শিশু হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রথম ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রথম ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম