Logo
Logo
×

Advertisement

সরকার

উপজেলা পর্যন্ত স্বাস্থ্যব্যবস্থা পুনর্গঠনে দক্ষতা কাজে লাগাতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

Icon

তেজগাঁও (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৫:১৭ এএম

উপজেলা পর্যন্ত স্বাস্থ্যব্যবস্থা পুনর্গঠনে দক্ষতা কাজে লাগাতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ছবি: যুগান্তর

Advertisement

জাতীয় পর্যায় থেকে জেলা ও উপজেলা পর্যন্ত দেশের স্বাস্থ্যব্যবস্থা পুনর্গঠনে চিকিৎসকদের দক্ষতা, আধুনিক জ্ঞান ও উন্নত চিকিৎসা সরঞ্জামের যথাযথ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেছেন, এসব দক্ষতা ও সম্পদের সঠিক প্রয়োগ দেশের বর্তমান স্বাস্থ্যব্যবস্থাকে শক্তিশালী করার পাশাপাশি ভবিষ্যতের জন্য আরও উন্নত করতে সহায়ক হবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৮টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘সোসাইটি অব ইনটেনসিভিস্ট বাংলাদেশ’-এর প্রথম আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও আন্তর্জাতিক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. এম এ মুহিত বলেন, জাতীয় পর্যায় থেকে শুরু করে জেলা ও উপজেলা পর্যায় পর্যন্ত আমাদের স্বাস্থ্যব্যবস্থা পুনর্গঠন করতে হবে। আমি নিশ্চিত, এ ক্ষেত্রে আপনাদের দক্ষতা, জ্ঞান এবং ব্যবহৃত সব সরঞ্জাম আমাদের বর্তমান স্বাস্থ্যব্যবস্থাকে শক্তিশালী করতে এবং ভবিষ্যতের জন্য আরও উন্নত করতে অত্যন্ত সহায়ক হবে।

‘বাধাহীনভাবে নিবিড় পরিচর্যা সেবা সবার নাগালে পৌঁছে দেওয়া’ প্রতিপাদ্য নিয়ে ১৬ ও ১৭ নভেম্বর দুই দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার, সংসদ সদস্য মাহমুদা হাবিবা প্রমুখ।

অনুষ্ঠানে ‘ওয়ার্ল্ড ফেডারেশন অব ইনটেনসিভ অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার’-এর প্রেসিডেন্ট ডা. হাভিয়ের পেরেজ ফার্নান্দেজসহ যুক্তরাষ্ট্র, ইউরোপ, এশিয়া-প্যাসিফিক অঞ্চল, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল ও সংযুক্ত আরব আমিরাতের ক্রিটিক্যাল কেয়ার সোসাইটির শীর্ষ নেতারা এবং বিশেষজ্ঞ চিকিৎসকরা অংশ নেন।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, উন্নয়নশীল দেশগুলোতে নিবিড় পরিচর্যা বা ক্রিটিক্যাল কেয়ার বিষয়ে গবেষণার সক্ষমতা বৃদ্ধি, তরুণ গবেষক তৈরি এবং বৈশ্বিক চিকিৎসানীতিতে উন্নয়নশীল দেশগুলোর অংশগ্রহণ নিশ্চিত করাই এ সম্মেলনের মূল লক্ষ্য।

সম্মেলনে এসআইবির সভাপতি ও সিবকন ২০২৬-এর আয়োজক কমিটির সভাপতি অধ্যাপক এ কে কামরুল হুদা এবং সংগঠনের উপদেষ্টা ও অর্গানাইজিং সেক্রেটারি অধ্যাপক মো. মোজাফফর হোসেনসহ দেশি-বিদেশি খ্যাতিমান চিকিৎসক, গবেষক ও নীতিনির্ধারকরা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৫ বছরে ক্যানসার চিকিৎসা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চায় সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৫ বছরে ক্যানসার চিকিৎসা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চায় সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আলাদা এন্ডোক্রাইন ইনস্টিটিউট প্রতিষ্ঠার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

দেশে আলাদা এন্ডোক্রাইন ইনস্টিটিউট প্রতিষ্ঠার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ভেজাল খাদ্য ও স্বাস্থ্য খাতের দুর্নীতি বন্ধ না হলে মৃত্যুর মিছিল থামবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ভেজাল খাদ্য ও স্বাস্থ্য খাতের দুর্নীতি বন্ধ না হলে মৃত্যুর মিছিল থামবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

এক পয়সাও নয়ছয় সহ্য করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

এক পয়সাও নয়ছয় সহ্য করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

তরুণদের চোখে চোখ রেখে কথা বলার স্বাধীনতা দিতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

তরুণদের চোখে চোখ রেখে কথা বলার স্বাধীনতা দিতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বিনামূল্যে ১০ লাখ ছানি অপারেশন ও ১ কোটি চশমা বিতরণ করবে সরকার

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিনামূল্যে ১০ লাখ ছানি অপারেশন ও ১ কোটি চশমা বিতরণ করবে সরকার

আরও পড়ুন

উপজেলা পর্যন্ত স্বাস্থ্যব্যবস্থা পুনর্গঠনে দক্ষতা কাজে লাগাতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

উপজেলা পর্যন্ত স্বাস্থ্যব্যবস্থা পুনর্গঠনে দক্ষতা কাজে লাগাতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে ডা. জাহেদ শেখ হাসিনার আপিল করার সুযোগ নেই

শেখ হাসিনার আপিল করার সুযোগ নেই

লন্ডনে নাহিদের ওপর হামলায় সরকারের নিন্দা, তদন্তের আহ্বান

লন্ডনে নাহিদের ওপর হামলায় সরকারের নিন্দা, তদন্তের আহ্বান

পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় শিক্ষার্থীদের গড়তে হবে: প্রধানমন্ত্রী

পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় শিক্ষার্থীদের গড়তে হবে: প্রধানমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম