Logo
Logo
×

Advertisement

রাজধানী

ভেজাল খাদ্য ও স্বাস্থ্য খাতের দুর্নীতি বন্ধ না হলে মৃত্যুর মিছিল থামবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

Advertisement

Icon

তেজগাঁও (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০২:০১ পিএম

ভেজাল খাদ্য ও স্বাস্থ্য খাতের দুর্নীতি বন্ধ না হলে মৃত্যুর মিছিল থামবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ছবি: যুগান্তর

Advertisement

শুধু ডায়ালাইসিস মেশিন কিনে বা হাসপাতাল তৈরি করে অসুস্থ মানুষের দুর্ভোগ কিংবা মৃত্যুর মিছিল থামানো যাবে না, যদি সাধারণ মানুষের জন্য ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করা না যায় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

একই সঙ্গে স্বাস্থ্য খাতের দুর্নীতি প্রসঙ্গে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, নিকট অতীতের অব্যবস্থাপনা ও দুর্নীতির ধারা ভাঙতে হবে। জনগণের চিকিৎসার জন্য বরাদ্দ করা অর্থের একটি টাকাও দুর্নীতির গহ্বরে যেতে দেওয়া হবে না।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ভবনে বিশ্ব আয়োডিন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিসিক, গেইন, নিউট্রিশন ইন্টারন্যাশনাল এবং শিল্প ও স্বাস্থ্য মন্ত্রণালয় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের স্বাস্থ্য খাতে নির্বাচনি ইশতেহারের মূল ভিত্তি হলো রোগ প্রতিরোধের ওপর জোর দেওয়া। তবে চিকিৎসাসেবা ও অবকাঠামো উন্নয়নের পাশাপাশি ভেজাল খাদ্য ও দুর্নীতি—দুটিই জনস্বাস্থ্যের জন্য বড় অন্তরায়।

তিনি জানান, দেশের বিভিন্ন জেলায় ডায়ালাইসিস মেশিন ও বিশেষায়িত হাসপাতাল স্থাপন করা হলেও ভেজাল খাদ্য বন্ধ না হলে কিডনিসহ বিভিন্ন দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়তেই থাকবে। এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সবার জোরালো ভূমিকা কামনা করেন তিনি।

স্বাস্থ্য খাতে আগামী কয়েক দিনের মধ্যে ১৬ হাজার কোটি টাকার দরপত্র আহ্বানের কথা উল্লেখ করে ড. এম এ মুহিত বলেন, বর্তমান সরকার ও প্রধানমন্ত্রী দুর্নীতিকে বিন্দুমাত্র বরদাশত করবেন না। যত শক্তিশালী ব্যক্তিই হোক না কেন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি দৃঢ় আশ্বাস দেন।

আয়োডিনের ঘাটতি দূর করার কার্যক্রমের প্রশংসা করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, বিগত বছরগুলোতে সম্মিলিত প্রচেষ্টায় আয়োডিনযুক্ত লবণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ায় বুদ্ধিপ্রতিবন্ধিতার হার অনেকটাই রোধ করা সম্ভব হয়েছে। তবে ২০২৬ সালের সমীক্ষা অনুযায়ী, এখনো প্রায় ১২ শতাংশ মানুষ আয়োডিনবিহীন লবণ খাচ্ছেন। এই আটজনে একজন মানুষকে লক্ষ্য করে সুনির্দিষ্ট গবেষণার মাধ্যমে তাদের কাছে আয়োডিনযুক্ত লবণ পৌঁছে দেওয়ার ওপর জোর দেন তিনি।

এ ছাড়া দেশের বিশেষ করে পুষ্টিহীনতায় ভোগা প্রতিবন্ধী শিশুদের মূলধারার পুষ্টি ও স্বাস্থ্য কর্মসূচির আওতায় আনতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আরও বেশি নজর দেওয়ার আহ্বান জানান তিনি। তার বক্তব্যে এ ক্ষেত্রে ৬০ থেকে ৭০ শতাংশের একটি পরিসংখ্যানও উল্লেখ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকের হোসেন খান, গেইনের কান্ট্রি ডিরেক্টর ডা. রুদাবা খন্দকার, নিউট্রিশন ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর ডা. এ কে এম মুসা এবং বাংলাদেশ লবণ মিল মালিক সমিতির সভাপতি নুরুল কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিকের চেয়ারম্যান বেনজীর আহমেদ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

টমেটো সস কিনে ঠকছেন না তো? জেনে নিন আসল-নকল চেনার উপায়

টমেটো সস কিনে ঠকছেন না তো? জেনে নিন আসল-নকল চেনার উপায়

তারুণ্য ধরে রাখতে খাদ্যতালিকায় রাখুন এই ৬ খাবার

তারুণ্য ধরে রাখতে খাদ্যতালিকায় রাখুন এই ৬ খাবার

ভাড়া নিয়ে শ্রমিক-ঠিকাদার দ্বন্দ্ব, পাঁচ দিন ধরে বন্ধ খাদ্যশস্য পরিবহণ

ভাড়া নিয়ে শ্রমিক-ঠিকাদার দ্বন্দ্ব, পাঁচ দিন ধরে বন্ধ খাদ্যশস্য পরিবহণ

খাদ্যপণ্যের ব্যবসা: প্রতিষ্ঠানের আকার অনুযায়ী লাইসেন্স ফি, কোনটির কত?

খাদ্যপণ্যের ব্যবসা: প্রতিষ্ঠানের আকার অনুযায়ী লাইসেন্স ফি, কোনটির কত?

১৬ ক্যাটাগরির খাদ্য ব্যবসার প্রথম নিবন্ধন বিনামূল্যে

নিবন্ধন ও লাইসেন্স বাধ্যতামূলক ১৬ ক্যাটাগরির খাদ্য ব্যবসার প্রথম নিবন্ধন বিনামূল্যে

সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত হোক

দৃষ্টিপাত সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত হোক

আরও পড়ুন

ভেজাল খাদ্য ও স্বাস্থ্য খাতের দুর্নীতি বন্ধ না হলে মৃত্যুর মিছিল থামবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ভেজাল খাদ্য ও স্বাস্থ্য খাতের দুর্নীতি বন্ধ না হলে মৃত্যুর মিছিল থামবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ইশরাকের হানা দেওয়া সেই মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল পুলিশ

ইশরাকের হানা দেওয়া সেই মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল পুলিশ

বন্ধ হয়ে গেল রাজধানীর কর্ণফুলী গার্ডেন সিটি, কারণ কী

বন্ধ হয়ে গেল রাজধানীর কর্ণফুলী গার্ডেন সিটি, কারণ কী

বিএনপি সংবাদমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: রিজভী

বিএনপি সংবাদমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: রিজভী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম