Logo
Logo
×

Advertisement

জাতীয়

৫ বছরে ক্যানসার চিকিৎসা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চায় সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

Icon

তেজগাঁও (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০১:১৭ এএম

৫ বছরে ক্যানসার চিকিৎসা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চায় সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

Advertisement

আগামী পাঁচ বছরে ক্যানসার চিকিৎসাসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এমএ মুহিত। তিনি বলেন, বাংলাদেশে সাধারণত ব্রেস্ট ক্যানসার, কলোরেক্টাল ক্যানসার ও ওরাল ক্যানসারে আক্রান্তের সংখ্যা বেশি। এসব ক্যানসার প্রতিরোধে প্রাথমিক পর্যায়ে সচেতনতা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে প্রাথমিক স্বাস্থ্যসেবায় নিয়োজিত কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে।

বুধবার (১৪ নভেম্বর ২০২৬) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশে ক্যানসার চিকিৎসাসেবা শক্তিশালীকরণ শীর্ষক জাতীয় পর্যায়ের অংশীজন পরামর্শ সভা’য় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ক্যানসার নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে আজকের এই অংশীজন পরামর্শ সভা একটি মাইলফলক হিসেবে কাজ করবে। সরকার ইতোমধ্যে দেশের প্রতিটি বিভাগীয় শহরে ক্যানসার হাসপাতাল প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে। পাশাপাশি ক্যানসার প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, নিয়মিত স্ক্রিনিং এবং দ্রুত রোগ নির্ণয়ের সুযোগ নিশ্চিত করা হবে।

ক্যানসার মোকাবিলা শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের একার পক্ষে সম্ভব নয় উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের সমন্বিত অংশগ্রহণ প্রয়োজন। এ লক্ষ্যে সরকার ন্যাশনাল ক্যান্সার কন্ট্রোল প্রোগ্রাম এবং ন্যাশনাল ক্যান্সার কন্ট্রোল কাউন্সিল গঠন করবে। এর মাধ্যমে দেশে ক্যানসার প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কার্যক্রমে কার্যকর নীতিমালা প্রণয়ন এবং আন্তমন্ত্রণালয় সমন্বয় নিশ্চিত করা সম্ভব হবে।

স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব একেএম বেনজামিন রিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব শেখ মোমেনা মণি, জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোস্তাফা আজিজ সুমন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ড. এন্থনি এশোফনি প্রমুখ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রোগীর টিউমার থেকে তৈরি হবে ক্যানসারের টিকা!

রোগীর টিউমার থেকে তৈরি হবে ক্যানসারের টিকা!

শরীরে টেস্টোস্টেরন অতিরিক্ত কমে গেলে রয়েছে ক্যানসার ঝুঁকি, যা বলছেন বিশেজ্ঞরা

শরীরে টেস্টোস্টেরন অতিরিক্ত কমে গেলে রয়েছে ক্যানসার ঝুঁকি, যা বলছেন বিশেজ্ঞরা

বিশ্বজুড়ে মৃত্যুর কারণ হিসেবে এইচআইভির স্থান ২২তম, শীর্ষে কোন রোগ?

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বজুড়ে মৃত্যুর কারণ হিসেবে এইচআইভির স্থান ২২তম, শীর্ষে কোন রোগ?

ব্রেন টিউমার মানেই কি ক্যানসার, যে ৫ বিষয় জানা জরুরি

ব্রেন টিউমার মানেই কি ক্যানসার, যে ৫ বিষয় জানা জরুরি

নীরবে বাসা বাঁধতে পারে কিডনি ক্যানসার, যে লক্ষণে সতর্ক হোন

নীরবে বাসা বাঁধতে পারে কিডনি ক্যানসার, যে লক্ষণে সতর্ক হোন

ক্যানসার কোষকে বাঁচিয়ে রাখে অ্যান্টিঅক্সিডেন্ট, জানালেন বিজ্ঞানীরা

ক্যানসার কোষকে বাঁচিয়ে রাখে অ্যান্টিঅক্সিডেন্ট, জানালেন বিজ্ঞানীরা

আরও পড়ুন

৫ বছরে ক্যানসার চিকিৎসা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চায় সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৫ বছরে ক্যানসার চিকিৎসা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চায় সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

প্রযুক্তিনির্ভর নজরদারিতে অপরাধ প্রতিরোধ করতে চাই: ববি হাজ্জাজ

প্রযুক্তিনির্ভর নজরদারিতে অপরাধ প্রতিরোধ করতে চাই: ববি হাজ্জাজ

বাণিজ্যিক আদালত আইনকে আরও যুগোপযোগী করতে চাই: আইনমন্ত্রী

বাণিজ্যিক আদালত আইনকে আরও যুগোপযোগী করতে চাই: আইনমন্ত্রী

‘পৃথিবীর যেকোনো জাতির চাইতে বাংলার দামাল সন্তানরা সাহসী’

‘পৃথিবীর যেকোনো জাতির চাইতে বাংলার দামাল সন্তানরা সাহসী’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম