Logo
Logo
×

Advertisement

জাতীয়

পাঁচ জেলায় শিশু হাসপাতাল চালুর উদ্যোগ, উপ-পরিচালক পদে নিয়োগ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ পিএম

পাঁচ জেলায় শিশু হাসপাতাল চালুর উদ্যোগ, উপ-পরিচালক পদে নিয়োগ

ফাইল ছবি

Advertisement

দেশের পাঁচ জেলায় নবনির্মিত বিশেষায়িত শিশু হাসপাতালগুলো চালুর প্রক্রিয়া এগিয়ে নিতে উপ-পরিচালক পদে কর্মকর্তা পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। হাসপাতালগুলোর কার্যক্রম শুরু করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বাস্থ্য সেবা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব (পার-২ শাখা) আশ্রাফ আহমেদ রাসেল।

পদায়ন পাওয়া কর্মকর্তারা হলেন—রাজশাহী শিশু হাসপাতালের উপপরিচালক হিসেবে ডা. মো. বেলাল হোসেন, বরিশাল শিশু হাসপাতালে ডা. মো. মজিবর রহমান, রংপুর শিশু হাসপাতালে ডা. মো. মোস্তফা জামান, কুমিল্লা শিশু হাসপাতালে ডা. মো. জহিরুল ইসলাম এবং খুলনা শিশু হাসপাতালে ডা. শওকত আলী।

তাদের মধ্যে ডা. বেলাল হোসেন বর্তমানে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে রাজশাহী মেডিকেল কলেজের শিশু বিভাগে সহযোগী অধ্যাপক পদে সংযুক্ত রয়েছেন। ডা. মজিবর রহমান শের-ই-বাংলা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। ডা. মোস্তফা জামান রংপুর মেডিকেল কলেজের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক এবং ডা. জহিরুল ইসলাম কুমিল্লার সিভিল সার্জন। অন্যদিকে ডা. শওকত আলী খুলনা মেডিকেল কলেজের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। বরিশাল ও কুমিল্লার ক্ষেত্রে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে নতুন দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের এসব কর্মকর্তাকে বদলিপূর্বক নির্ধারিত পদে পদায়ন করা হয়েছে। তাদের আগামী ২৯ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ৩০ নভেম্বর থেকে তারা তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

পাঁচ হাসপাতালে রয়েছে ২০০ শয্যার ব্যবস্থা

ঢাকার বাইরে শিশুদের উন্নত ও বিশেষায়িত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে ২০১৬ থেকে ২০১৭ সালের মধ্যে রাজশাহী, বরিশাল, রংপুর, কুমিল্লা ও খুলনায় পাঁচটি ২০০ শয্যাবিশিষ্ট শিশু হাসপাতাল নির্মাণের কাজ শুরু হয়।

প্রতিটি হাসপাতালে শিশুদের জন্য নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং আধুনিক চিকিৎসা সরঞ্জাম ব্যবহারের উপযোগী অবকাঠামো তৈরি করা হয়েছে। কিন্তু নির্মাণকাজ শেষ হওয়ার পরও প্রয়োজনীয় জনবল, আসবাবপত্র ও চিকিৎসা সরঞ্জামের অভাবে হাসপাতালগুলোতে কার্যক্রম শুরু করা যায়নি। ফলে দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে ছিল এসব স্থাপনা।

এর প্রভাব পড়েছে দেশের শিশুস্বাস্থ্যসেবায়। ঢাকার বাইরে বিশেষায়িত চিকিৎসার পর্যাপ্ত সুযোগ না থাকায় গুরুতর অসুস্থ শিশুদের চিকিৎসার জন্য রাজধানীর শিশু হাসপাতালের ওপর নির্ভর করতে হচ্ছিল রোগীদের পরিবারকে।

৭১৫টি পদ সৃজনের অনুমোদন

দীর্ঘদিন ধরে অব্যবহৃত থাকা হাসপাতালগুলো চালুর উদ্যোগ নেয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এর অংশ হিসেবে চলতি বছরের ৯ জুলাই স্বাস্থ্য সেবা বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে পাঁচটি প্রতিষ্ঠানকে বিশেষায়িত হাসপাতাল হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। একই সঙ্গে হাসপাতালগুলোর কার্যক্রম পরিচালনার জন্য ৭১৫টি পদ সৃজনের অনুমোদন দেয় সরকার।

এরপর গত ১৫ আগস্ট এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী অক্টোবরের মধ্যে হাসপাতালগুলো চালুর ঘোষণা দিয়েছিলেন। তবে নভেম্বর মাস প্রায় শেষের দিকে চলে এলেও এখনো হাসপাতালগুলোর কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি।

উপ-পরিচালক পদে কর্মকর্তা নিয়োগকে হাসপাতালগুলো সচল করার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। এখন প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জামের ব্যবস্থা করে দ্রুত হাসপাতালগুলোর পূর্ণাঙ্গ কার্যক্রম শুরুর অপেক্ষা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৩টি মেডিকেল কলেজ হাসপাতালে ৮১২২ পদ সৃজনের উদ্যোগ

৩টি মেডিকেল কলেজ হাসপাতালে ৮১২২ পদ সৃজনের উদ্যোগ

স্বাস্থ্য অধিদপ্তরে বদলি-পদায়নে নতুন কমিটি, সব পর্যায়ে আসছে অটোমেশন

স্বাস্থ্য অধিদপ্তরে বদলি-পদায়নে নতুন কমিটি, সব পর্যায়ে আসছে অটোমেশন

অসুস্থ মন্ত্রীকে দেখতে হাসপাতালে যাননি স্বাস্থ্য প্রতিমন্ত্রী

অসুস্থ মন্ত্রীকে দেখতে হাসপাতালে যাননি স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চিকিৎসক-নার্স নিয়োগ নিয়ে সংসদে সুখবর দিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চিকিৎসক-নার্স নিয়োগ নিয়ে সংসদে সুখবর দিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

মেডিকেল শিক্ষার্থীদের নিয়ে প্রথম মানসিক স্বাস্থ্য অলিম্পিয়াড

মেডিকেল শিক্ষার্থীদের নিয়ে প্রথম মানসিক স্বাস্থ্য অলিম্পিয়াড

দেশের সব হাসপাতালকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

দেশের সব হাসপাতালকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

আরও পড়ুন

জাতীয় গ্রিডে ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ, রূপপুরের আয় ৭ কোটি টাকা

জাতীয় গ্রিডে ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ, রূপপুরের আয় ৭ কোটি টাকা

পাঁচ জেলায় শিশু হাসপাতাল চালুর উদ্যোগ, উপ-পরিচালক পদে নিয়োগ

পাঁচ জেলায় শিশু হাসপাতাল চালুর উদ্যোগ, উপ-পরিচালক পদে নিয়োগ

বাল্যবিবাহ নিরোধ আইন সংশোধনের দাবিতে মতবিনিময়

বাল্যবিবাহ নিরোধ আইন সংশোধনের দাবিতে মতবিনিময়

২০২৭ সালের সরকারি ছুটি ২৯ দিন, দুই ঈদে মিলবে যত দিন

২০২৭ সালের সরকারি ছুটি ২৯ দিন, দুই ঈদে মিলবে যত দিন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম