Logo
Logo
×

Advertisement

জাতীয়

দুমকিতে সড়ক পরিবহণমন্ত্রী

পরিবহণে ১ টাকাও ভাড়া বেশি নেওয়া হয়নি বরং ২০-২৫ টাকা কম নিচ্ছে

Advertisement

Icon

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০৮:৫৭ পিএম

পরিবহণে ১ টাকাও ভাড়া বেশি নেওয়া হয়নি বরং ২০-২৫ টাকা কম নিচ্ছে

দুমকিতে নলুয়া-বাহেরচর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম

Advertisement

এবারের ঈদযাত্রার বিষয়ে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, বাংলাদেশের কোনো পরিবহণে ১শ টাকা নয় ১ টাকাও ভাড়া বেশি নেওয়া হয়নি। বরং আমি নিজে গিয়ে দেখেছি তারা আরও কোনো কোনো জায়গায় ২৫-৩০ টাকা কম নিচ্ছে। আমি দায়িত্ব নিয়ে বলছি এবং সার্বক্ষণিক আমরা মনিটরিং করছি। যারা এ অভিযোগ করেছেন- আপনারা বলেন কোন পরিবহণে কার কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিচ্ছে এখনই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার বিকাল ৩টায় পটুয়াখালীর দুমকিতে নলুয়া-বাহেরচর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

এর আগে বরিশালের বাকেরগঞ্জ উপজেলা ও পটুয়াখালীর দুমকি উপজেলার মধ্যবর্তী পাণ্ডব-পায়রা নদীর উপর নলুয়া বাহেরচর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। মঙ্গলবার বিকাল ৩টায় দুমকিতে সেতুর ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। এ সময় তিনি বলেন, নির্মাণ কাজ সম্পন্ন হলে এ সেতু এলাকার আর্থ-সামাজিক উন্নয়ন, কর্মসংস্থান ও শিল্পায়নের ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রাখবে।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এয়ারভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেন, সেতুটি নির্মিত হলে এ অঞ্চলের ২৫ লাখ মানুষ উপকৃত হবেন।

এ সময় উপস্থিত থেকে ভিস্তিপ্রস্তর স্থাপনে আরও অংশ নেন সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ও বরিশাল-৬ আসনের সংসদ সদস্য আবুল হোসেন খান।

অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি ও নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান টোটনসহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নলুয়া-বাহেরচর সেতু নির্মাণ প্রকল্প  ২০২১ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার একনেকে অনুমোদন দেয়। এর প্রায় ৫ বছর পর সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো। আধুনিক ডিজাইন ও হেলথ মনিটরিং সিস্টেম সম্পন্ন ব্রিজটি তৈরি করতে ব্যয় হবে ১ হাজার ২৩ কোটি টাকা। ওপেক ফান্ড ও বাংলাদেশ সরকারের অর্থায়নে নির্মিত হতে যাওয়া সেতুর ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে নিয়োগ পেয়েছে চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশন। দীর্ঘ দিনের প্রতীক্ষিত এ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপিত হওয়ায় ওই এলাকার জনসাধারণের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মাথায় গাছের ডাল পড়ে বিএনপি নেতার মৃত্যু

মাথায় গাছের ডাল পড়ে বিএনপি নেতার মৃত্যু

তরমুজের জমি মাপতে গিয়ে সংঘর্ষ, আহত ১২

তরমুজের জমি মাপতে গিয়ে সংঘর্ষ, আহত ১২

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

বাবার পাশ থেকে ১০ মাসের শিশু গায়েব, খালু গ্রেফতার

বাবার পাশ থেকে ১০ মাসের শিশু গায়েব, খালু গ্রেফতার

অনির্দিষ্টকালের জন্য পরিদর্শন বন্ধ কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার

অনির্দিষ্টকালের জন্য পরিদর্শন বন্ধ কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার

মামার জন্য কিডনি দিতে চান ভাগনে, চাচার জন্য প্রস্তুত ভাতিজি

মামার জন্য কিডনি দিতে চান ভাগনে, চাচার জন্য প্রস্তুত ভাতিজি

আরও পড়ুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

ইউরোপের ৩ দেশ থেকে ফেরত পাঠানো হলো ৩৫ বাংলাদেশিকে

ইউরোপের ৩ দেশ থেকে ফেরত পাঠানো হলো ৩৫ বাংলাদেশিকে

সৌদির বিভিন্ন স্থাপনায় হুতিদের হামলা, তীব্র নিন্দা বাংলাদেশের

সৌদির বিভিন্ন স্থাপনায় হুতিদের হামলা, তীব্র নিন্দা বাংলাদেশের

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম