Logo
Logo
×

Advertisement

জাতীয়

পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়ে রেকর্ড

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ১১:১৬ এএম

পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়ে রেকর্ড

পদ্মা সেতু। ছবি-সংগৃহীত

Advertisement

আগামীকাল শনিবার পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নাড়ির টানে বাড়ি ফিরছেন লাখ লাখ মানুষ। এতে পদ্মা সেতু ও যমুনা সেতু দিয়ে একদিনে সর্বোচ্চ সংখ্যক যানবাহন পারাপার এবং সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড হয়েছে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে গৃহীত সুপরিকল্পিত প্রস্তুতি এবং সমন্বিত ব্যবস্থাপনার ফলে পদ্মা সেতুতে চলতি বছরের প্রথম তিন দিনে (১৭ থেকে ১৯ মার্চ) ১ লাখ ৯ হাজার ২৫টি যানবাহন পারাপার হয়ছে, ২০২৫-এ এই সংখ্যা ছিল ১ লাখ ৮০২টি।

চলতি বছর প্রথম তিন দিনে মোট টোল আদায় হয় ১২ কোটি ৫ লাখ ৮৮ হাজার টাকা, যা ২০২৫ সালে ছিল ১২ কোটি ৭৮ হাজার ৪০০ টাকা। একইভাবে যমুনা সেতুর ক্ষেত্রে চলতি বছর ১৮ মার্চ ১ দিনে সর্বোচ্চ ৫১,৩৮৪টি যানবাহন পারাপার হয়, ২০২৫-এ এই সংখ্যা ছিল সর্বোচ্চ ৪৮,৩৬৮টি।

২০২৬ সাল ১ দিনে সর্বোচ্চ মোট টোল আদায় হয় ৩ কোটি ৫১ লাখ ৮২ হাজার ৬০০ টাকা, যা ২০২৫ সালে ছিল ৩ কোটি ৪৬ লাখ ২৭ হাজার ৮৫০ টাকা।

২০২৫ সালের তুলনায় যানবাহনের চাপ বেশি থাকলেও এই বছর বড় কোন দুর্ঘটনা বা বড় ধরনের যানজট পরিলক্ষিত হয়নি। এই পরিসংখ্যানগুলো দেশের সড়ক অবকাঠামো ব্যবস্থাপনায় সেতু কর্তৃপক্ষের সক্ষমতা ও দক্ষতার প্রতিফলন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পদ্মা সেতু ঝুঁকির মুখে ফেলে ৬ কোটি ঘনফুট বালু তোলার চেষ্টা

পদ্মা সেতু ঝুঁকির মুখে ফেলে ৬ কোটি ঘনফুট বালু তোলার চেষ্টা

পদ্মা সেতুর ঢালে বাস উল্টে আহত ৮

পদ্মা সেতুর ঢালে বাস উল্টে আহত ৮

তিন সেতু বদলে দেবে ৩৩ জেলার ভাগ্য

মেঘনার তিন পয়েন্ট নির্বাচন তিন সেতু বদলে দেবে ৩৩ জেলার ভাগ্য

পদ্মা রেলসেতুর পিলারের নিচের মাটিকাটা নিয়ে যা বললেন সেতুমন্ত্রী

পদ্মা রেলসেতুর পিলারের নিচের মাটিকাটা নিয়ে যা বললেন সেতুমন্ত্রী

দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ

দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ

পদ্মা সেতু রেল সংযোগ সেতুর পিয়ারের নিচের মাটি কেটে বিক্রি!

পদ্মা সেতু রেল সংযোগ সেতুর পিয়ারের নিচের মাটি কেটে বিক্রি!

আরও পড়ুন

আপনারা ডিসেম্বর ডিসেম্বর করছেন কেন: স্বরাষ্ট্রমন্ত্রী

আপনারা ডিসেম্বর ডিসেম্বর করছেন কেন: স্বরাষ্ট্রমন্ত্রী

এমপি পদ থেকে মিষ্টির পদত্যাগ

এমপি পদ থেকে মিষ্টির পদত্যাগ

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

পদত্যাগপত্র জমা দিতে স্পিকারের কাছে যাচ্ছেন ফেরদৌসী

পদত্যাগপত্র জমা দিতে স্পিকারের কাছে যাচ্ছেন ফেরদৌসী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম