Logo
Logo
×

Advertisement

জাতীয়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০১:৫৮ পিএম

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

ফাইল ছবি

Advertisement

জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী মাঠপর্যায়ের জনবলের বেতন গোছানোর কাজ সুচারুভাবে শেষ করতে মাঠে নেমেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এর অংশ হিসেবে অধীনের সব অফিস ও প্রতিষ্ঠানের কর্মীদের পূর্ণাঙ্গ হিসাব চেয়েছে তারা। আগামী ৭ অক্টোবরের মধ্যে নির্দিষ্ট ছকে সেই সব তথ্য পাঠাতে কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) মাউশি অধিদপ্তর থেকে এ সংক্রান্ত চিঠি জারি করা হয়েছে।

আরও বলা হয়েছে, কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন কার্যক্রম সহজতর এবং এ কার্যক্রমে অধিকতর স্বচ্ছতা নিশ্চিত করতে iBAS++-এর Organogram sub-module-এর ডাটাবেজে প্রতিষ্ঠানওয়ারি জনবলের পূর্ণাঙ্গ তথ্য—পদ/পদবি, মূল গ্রেড ও পদসংখ্যা—এন্ট্রির কাজ চলমান রয়েছে। সরকারের আর্থিক ব্যবস্থাপনা আরও সুসংহত করার লক্ষ্যে iBAS++-এর Pay Fixation-sub-system-এ জাতীয় বেতন স্কেল-২০২৬-এর বেতন নির্ধারণী কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মাউশি অধিদপ্তর ও এর অধীন মাঠপর্যায়ের কার্যালয়গুলোর প্রতিষ্ঠানওয়ারী জনবলের পূর্ণাঙ্গ তথ্য Organogram sub-module-এ এন্ট্রি করা প্রয়োজন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এতে আরও বলা হয়, iBAS++-এর Pay Fixation-sub-system-এ জাতীয় বেতন স্কেল-২০২৬-এর বেতন নির্ধারণী কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মাউশির অধীন মাঠপর্যায়ের কার্যালয়গুলোকে এনাম কমিশনের পরে সৃষ্ট পদসমূহ Organogram sub-module-এ এন্ট্রি করতে হবে। এ জন্য অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অধিশাখার (পূর্বের ব্যয় নিয়ন্ত্রণ অধিশাখা) পৃষ্ঠাঙ্কনকৃত জিওসহ প্রতিষ্ঠানওয়ারি জনবলের পূর্ণাঙ্গ তথ্য নির্ধারিত ছকে পাঠাতে বলা হয়েছে। তথ্যের হার্ড কপি উপপরিচালক, এইচআরএম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) ঢাকা, রুম নম্বর-৫৩০ এবং সফট কপি Nikosh ফন্টে Word Document হিসেবে [email protected] ঠিকানায় ই-মেইলে পাঠাতে বলা হয়েছে।

নির্ধারিত ছকে ক্রমিক নম্বর, পদের নাম (বাংলা ও ইংরেজি), পদের মূল গ্রেড (substantive grade), পদসংখ্যা এবং মন্তব্যের তথ্য চাওয়া হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেল নিয়ে সবশেষ যা জানাল মন্ত্রণালয়

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেল নিয়ে সবশেষ যা জানাল মন্ত্রণালয়

এমপিওভুক্ত শিক্ষকদের পে স্কেলের প্রজ্ঞাপন নিয়ে যা জানা গেল

এমপিওভুক্ত শিক্ষকদের পে স্কেলের প্রজ্ঞাপন নিয়ে যা জানা গেল

শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলের পৃথক প্রজ্ঞাপন কবে, যা বললেন মন্ত্রী

শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলের পৃথক প্রজ্ঞাপন কবে, যা বললেন মন্ত্রী

সরকারি কর্মচারীদের পেনশন ও অবসরকালীন সুবিধায় নতুন হিসাব নির্ধারণ

সরকারি কর্মচারীদের পেনশন ও অবসরকালীন সুবিধায় নতুন হিসাব নির্ধারণ

সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়বে ৮ ধাপে, কোন বছরে কত শতাংশ

নতুন পে স্কেল সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়বে ৮ ধাপে, কোন বছরে কত শতাংশ

১৭তম গ্রেডের চেয়েও কম ১৫তম গ্রেডের মোট বেতন, আরও একাধিক গ্রেডের বৈষম্য নিরসনের দাবি

১৭তম গ্রেডের চেয়েও কম ১৫তম গ্রেডের মোট বেতন, আরও একাধিক গ্রেডের বৈষম্য নিরসনের দাবি

আরও পড়ুন

ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৪ বিভাগে বৃষ্টির আভাস

৪ বিভাগে বৃষ্টির আভাস

আপনারা ডিসেম্বর ডিসেম্বর করছেন কেন: স্বরাষ্ট্রমন্ত্রী

আপনারা ডিসেম্বর ডিসেম্বর করছেন কেন: স্বরাষ্ট্রমন্ত্রী

এমপি পদ থেকে মিষ্টির পদত্যাগ

এমপি পদ থেকে মিষ্টির পদত্যাগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম