Logo
Logo
×

Advertisement

জাতীয়

ঢাকার বাতাস আজ ‘খুব অস্বাস্থ্যকর’

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ এএম

ঢাকার বাতাস আজ ‘খুব অস্বাস্থ্যকর’

ছবি- সংগৃহীত

Advertisement

শীতের আমেজ শুরু হতেই ঢাকার বাতাসের অবস্থা শোচনীয়। দূষণ বেড়েছে অতিমাত্রায়। সাধারণত শীত এলে বাতাসে আর্দ্রতা কমে যায়, বেড়ে যায় দূষণের মাত্রা। আর অস্বাস্থ্যকর হয়ে ওঠে বাতাস।

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের ওয়েবসাইটে দেখা যায়, বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় স্থানে আছে ঢাকা। সংস্থাটির সকাল ৭টা থেকে ৮টা সময়সীমার রেকর্ডে দেখা যায়, ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স স্কোর ২৩১।

রিয়েল-টাইম একিউআই স্টেশন র‍্যাংকিংয়ে দেখা যায়, ঢাকার কিছু জায়গায় দূষণের মাত্রা সবার জন্য অস্বাস্থ্যকর থেকে অস্বাস্থ্যকর অবস্থায় আছে। এর মধ্যে বাড্ডার প্রগতি সরণি এলাকার বাতাস সবচেয়ে দূষিত অবস্থায় আছে। এলাকাটির আইকিউএয়ার স্কোর ২৭২, যা খুব অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক।

র‍্যাংকিং তালিকায় আরও যেসব এলাকা রয়েছে— বারিধারা পার্ক রোড, পুরান ঢাকার বেচারাম দেউড়ি, বসুন্ধরা আবাসিক এলাকা, গুলশান লেক পার্ক, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস), গুলশানের বেজ এজওয়াটার আউটডোর, গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল, বারিধারা লেকসাইড ও ইস্টার্ন হাউজিং।

আইকিউএয়ারের তালিকায় শীর্ষ পাঁচে থাকা বিশ্বের অন্য শহরগুলো হলো— পাকিস্তানের লাহোর (২৬৯, খুব অস্বাস্থ্যকর), আফগানিস্তানের কাবুল (১৯০, সবার জন্য অস্বাস্থ্যকর), ভারতের দিল্লি (১৮৭, সবার জন্য অস্বাস্থ্যকর) ও ইরাকের বাগদাদ (১৮২, সবার জন্য অস্বাস্থ্যকর)।

বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে তা সহনীয়। ১০১ থেকে ১৫০-এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। ১৫১ থেকে ২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ।

বায়ুদূষণজনিত স্বাস্থ্য সমস্যায় প্রতিবছর বহু মানুষ মারা যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গৃহস্থালি ও পারিপার্শ্বিক বায়ুদূষণের সম্মিলিত প্রভাবে বছরে ৬৭ লাখ মানুষ মারা যায়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

আজ বিশ্বের দ্বিতীয় দূষিত বায়ুর শহর ঢাকা

আজ বিশ্বের দ্বিতীয় দূষিত বায়ুর শহর ঢাকা

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজ বিশ্বের সবচেয়ে দূষিত শহর ঢাকা

আজ বিশ্বের সবচেয়ে দূষিত শহর ঢাকা

ঢাকার বাতাস আজ ‘ঝুঁকিপূর্ণ’

ঢাকার বাতাস আজ ‘ঝুঁকিপূর্ণ’

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮০, মামলা ৩৯

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮০, মামলা ৩৯

আরও পড়ুন

ঢাকার বাতাস আজ ‘খুব অস্বাস্থ্যকর’

ঢাকার বাতাস আজ ‘খুব অস্বাস্থ্যকর’

লালমনিরহাটের পথে প্রধানমন্ত্রী

লালমনিরহাটের পথে প্রধানমন্ত্রী

পাবনা-ঢাকা ট্রেন সার্ভিস চালু হচ্ছে আজ

পাবনা-ঢাকা ট্রেন সার্ভিস চালু হচ্ছে আজ

আন্তর্জাতিক বিচার আদালত রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ

রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম