Logo
Logo
×

Advertisement

জাতীয়

কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে মা, ছেলেসহ নিহত ৫

Advertisement

Icon

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ০২:৩৪ এএম

কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে মা, ছেলেসহ নিহত ৫

Advertisement

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে শিশু, নারীসহ পাঁচজন নিহত হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) রাত ৮টার দিকে ঢাকা-যমুনা সেতু মহাসড়কের পাশে উপজেলার ধলাটেংগর এলাকায় রেল লাইনে এ দুর্ঘটনা ঘটে। 

টাঙ্গাইল রেলওয়ে স্টেশন ফাঁড়ির এসআই মিজানুর রহমান দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে জানান, ঢাকা-যমুনা সেতু মহাসড়কের কালিহাতীর ধলাটেংগর এলাকায় রাত ৮টার দিকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস থেমেছিল। এ সময় ওই বাসের কয়েকজন যাত্রী সেখানে বাস থেকে নেমে ঢাকা-যমুনা সেতু মহাসড়কের পাশেই রেল লাইনে বসেছিলেন। 

এ সময় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি আসলে ট্রেনের নিচে কাটা পড়ে এক শিশু, দুই নারী ও দুই পুরুষ ঘটনাস্থলেই নিহত হন বলে জানান টাঙ্গাইল রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির এসআই মিজানুর রহমান।

নিহতরা হলেন- গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার পূর্বনিশপাড়া গ্রামের নারগিস বেগম (৩২) ও তার শিশু সন্তান নিরব (১২), বেয়াইন দুলা বেগম (৫০) এবং একই এলাকার সুলতান (২৮) ও রিফা খাতুন(২০)। তাদের পরিচয় নিশ্চিত করেন এসআই মিজানুর।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না: টুকু

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না: টুকু

গৃহবধূকে ধর্ষণের পর ব্ল্যাকমেইল, শিক্ষক গ্রেফতার

গৃহবধূকে ধর্ষণের পর ব্ল্যাকমেইল, শিক্ষক গ্রেফতার

কবরস্থানে যাওয়ার রাস্তা বন্ধ, ঘর ভেঙে লাশ দাফন

কবরস্থানে যাওয়ার রাস্তা বন্ধ, ঘর ভেঙে লাশ দাফন

মাদক মামলায় একজনের যাবজ্জীবন

মাদক মামলায় একজনের যাবজ্জীবন

মধুপুরে শিয়ালের আক্রমণে ১১ ঘণ্টায় আহত ২১, আতঙ্ক

মধুপুরে শিয়ালের আক্রমণে ১১ ঘণ্টায় আহত ২১, আতঙ্ক

সরকারকে বিব্রত করতে কিছু দুষ্ট লোক অপকৌশল চালাচ্ছে: প্রতিমন্ত্রী শরীফুল

সরকারকে বিব্রত করতে কিছু দুষ্ট লোক অপকৌশল চালাচ্ছে: প্রতিমন্ত্রী শরীফুল

আরও পড়ুন

চিংড়ি উৎপাদন বাড়াতে যে পরামর্শ দিলেন বাণিজ্যমন্ত্রী

চিংড়ি উৎপাদন বাড়াতে যে পরামর্শ দিলেন বাণিজ্যমন্ত্রী

সাবেক মন্ত্রী মোজাম্মেলের মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

সাবেক মন্ত্রী মোজাম্মেলের মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী

একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী

পরিবেশমন্ত্রী সিসা দূষণ প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে

সিসা দূষণ প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম