Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মাদক মামলায় একজনের যাবজ্জীবন

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পিএম

মাদক মামলায় একজনের যাবজ্জীবন

Advertisement

টাঙ্গাইলের নাগরপুরে ১০০ গ্রাম হেরোইন রাখার অভিযোগে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম গোলাম কিবরিয়া। তিনি নাগরপুর উপজেলার কোকাদাইর গ্রামের মৃত তুলা মিয়ার ছেলে।

আদালত দণ্ডিত কিবরিয়াকে ১ লাখ টাকা জরিমানাও করেছেন। অনাদায়ে তাকে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

টাঙ্গাইলের সরকারি কৌঁসুলি (পিপি) মো. শফিকুল ইসলাম (রিপন) জানান, ২০২১ সালের ৩০ আগস্ট রাতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নাগরপুর থানার কোকাদাইর গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা গোলাম কিবরিয়াকে আটক করেন। 

পরবর্তী সময়ে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে আনুমানিক ১০ লাখ টাকা মূল্যের ১০০ গ্রাম হেরোইন এবং দুটি মুঠোফোন উদ্ধার করা হয়। ঘটনার পরদিন র্যাব-১২-তে কর্মরত পুলিশ পরিদর্শক মো. সবুজ মিয়া বাদী হয়ে নাগরপুর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। নাগরপুর থানার এসআই শ্রীজীব অধিকারী তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলায় মোট ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন আদালত। আসামি গোলাম কিবরিয়া মামলা চলাকালে জামিনে মুক্ত হন। তারপর থেকে তিনি পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কবরস্থানে যাওয়ার রাস্তা বন্ধ, ঘর ভেঙে লাশ দাফন

কবরস্থানে যাওয়ার রাস্তা বন্ধ, ঘর ভেঙে লাশ দাফন

মধুপুরে শিয়ালের আক্রমণে ১১ ঘণ্টায় আহত ২১, আতঙ্ক

মধুপুরে শিয়ালের আক্রমণে ১১ ঘণ্টায় আহত ২১, আতঙ্ক

সরকারকে বিব্রত করতে কিছু দুষ্ট লোক অপকৌশল চালাচ্ছে: প্রতিমন্ত্রী শরীফুল

সরকারকে বিব্রত করতে কিছু দুষ্ট লোক অপকৌশল চালাচ্ছে: প্রতিমন্ত্রী শরীফুল

হাসিনা হত্যা মামলায় প্রেমিকের যাবজ্জীবন

হাসিনা হত্যা মামলায় প্রেমিকের যাবজ্জীবন

প্রতিটি ইউনিয়ন ও স্কুলে খেলার মাঠ করার পরিকল্পনায় সরকার

প্রতিটি ইউনিয়ন ও স্কুলে খেলার মাঠ করার পরিকল্পনায় সরকার

বাসরঘরে অসুস্থ হয়ে প্রাণ গেল বরের

বাসরঘরে অসুস্থ হয়ে প্রাণ গেল বরের

আরও পড়ুন

হোটেল মালিকের ছেলে পরিচয়ে তাজমীনের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলেন রাজু

হোটেল মালিকের ছেলে পরিচয়ে তাজমীনের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলেন রাজু

জেলেদের চাল চুরির দায়ে ইউপি প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত

জেলেদের চাল চুরির দায়ে ইউপি প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত

মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ঢাবির ফার্স্ট ক্লাশ ফার্স্ট রমার ঠাঁই এখন বৃদ্ধাশ্রমে

ঢাবির ফার্স্ট ক্লাশ ফার্স্ট রমার ঠাঁই এখন বৃদ্ধাশ্রমে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম