বাসরঘরে অসুস্থ হয়ে প্রাণ গেল বরের
Advertisement
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পিএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
টাঙ্গাইলের গোপালপুরে বাসরঘরে অসুস্থ হয়ে আয়নাল হক (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার হেমনগর ইউনিয়নের বেলুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আয়নাল হক বেলুয়া গ্রামের মৃত দানেশ আলীর ছেলে।
জানা গেছে, গত জুলাইয়ে প্রথম স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদ হয়। ওই সংসারে তার দুই সন্তান রয়েছে। পরিবারের পরামর্শে বুধবার রাতে রুবিনা খাতুন (২০) নামে এক তরুণীকে দ্বিতীয় বিয়ে করেন তিনি। বিয়ে শেষে নববধূকে নিয়ে বাড়িতে ফেরার পর বাসরঘরে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন আয়নাল। পরে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। তিনি সিএনজিচালিত অটোরিকশা চালানোর পাশাপাশি ব্যবসা করতেন।
হেমনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

-6ac75e3016a1e.jpg)