Logo
Logo
×

Advertisement

জাতীয়

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন ড. শাকিরুল ইসলাম

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০৬:৩৪ পিএম

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন ড. শাকিরুল ইসলাম

Advertisement

সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (এশিয়া-প্যাসিফিক অঞ্চলে বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক) হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন আন্তর্জাতিক গবেষক ড. মো. শাকিরুল ইসলাম খান (শাকিল)। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও শিক্ষক।

বৃহস্পতিবার (২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়। এতে বলা হয়, নতুন দায়িত্ব গ্রহণের আগে তাকে অন্যান্য পেশা, ব্যবসা বা সরকারি-বেসরকারি কোনো প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টতা ত্যাগ করতে হবে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি পর্যন্ত (যেটি আগে ঘটে) এই নিয়োগ কার্যকর থাকবে।

উল্লেখ্য, ড. শাকিরুল ইসলাম খান একজন খ্যাতিমান গবেষক ও শিক্ষাবিদ। তিনি এর আগে জাপানের ওইতা ইউনিভার্সিটি ও এহিমে ইউনিভার্সিটিসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। আন্তর্জাতিক মানের পিয়ার-রিভিউড জার্নালে তার ১৫০টিরও বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে তার দায়িত্বের মধ্যে থাকবে বিভিন্ন নীতি ও কর্মসূচি সংক্রান্ত কাজে সহযোগিতা করা, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রকল্প ও কার্যক্রম তদারকি করা। সংশ্লিষ্টদের মতে, তার অভিজ্ঞতা ও দক্ষতা প্রধানমন্ত্রীর কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

পদোন্নতি পেলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের তিন নারী কর্মকর্তা

পদোন্নতি পেলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের তিন নারী কর্মকর্তা

এইচআরএসএসের প্রতিবেদন মব সহিংসতায় তিন মাসে নিহত ৫৪, আহত ১৪৫

মব সহিংসতায় তিন মাসে নিহত ৫৪, আহত ১৪৫

মুশফিক ফজলের পোস্ট জাইমা রহমানের অর্জনগুলোকে কেবল পারিবারিক পরিচয়ের আড়ালে ফেলে দেওয়া মোটেও ন্যায্য নয়

জাইমা রহমানের অর্জনগুলোকে কেবল পারিবারিক পরিচয়ের আড়ালে ফেলে দেওয়া মোটেও ন্যায্য নয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম