Logo
Logo
×

Advertisement

জাতীয়

৭১ ও ২৪ কে এক সারিতে স্থান দেওয়া কোনোভাবেই সম্ভব নয়: সালাহউদ্দিন আহমদ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ১০:৩৯ পিএম

৭১ ও ২৪ কে এক সারিতে স্থান দেওয়া কোনোভাবেই সম্ভব নয়: সালাহউদ্দিন আহমদ

Advertisement

৭১ ও ২৪ কে এক সারিতে স্থান দেওয়া কোনোভাবেই সম্ভব নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 

তিনি উল্লেখ করেছেন- সংবিধান সংশোধন নিয়ে বিরোধীদলের কিছু প্রস্তাব আছে, যেগুলো বিএনপি মেনে নিতে পারে না। তারা চান সংবিধানে ৭১ ও ২৪ এক সারিতে স্থান দেওয়া হোক- যা কোনোভাবেই সম্ভব নয়। ৭১ আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের স্বাধীনতা, আমাদের বিজয়, আমাদের অস্তিত্ব- যার সঙ্গে আর কিছুরই তুলনা হয় না।

রোববার (৫ এপ্রিল) জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে সংবিধান সংস্কার বিষয়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের পয়েন্ট অব অর্ডারে দেওয়া ভাষণের প্রেক্ষিতে তিনি এই কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, যাদের কাছে বাংলাদেশের প্রথম সংবিধান পরাজয়ের গ্লানি, তাদের এটা নিয়ে সমস্যা থাকাই স্বাভাবিক। কারণ ৭২-এর সংবিধানে স্বাধীনতাবিরোধীদের শাস্তির বিধান ছিল। তখকার ‘কোলাবোরেটর’ যারা তারা এটা সহ্য করতে না পারারই কথা।

‘জনগণের সরকার ক্ষমতায় এলে এই সংবিধান ছুড়ে ফেলা হবে’ বক্তব্যটির রেফারেন্স দেওয়া প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, বেগম জিয়ার সেই বক্তব্য ছিল একটি ‘মেটাফোর’, যা তিনি তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্ত করার সেই পঞ্চম সংশোধনী নিয়ে বলেছিলেন। বিএনপি বেগম জিয়ার সেই কথার ওপর শতভাগ সম্মান রেখেই সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তন করার বিষয়ে অঙ্গীকারবদ্ধ।

সংসদ অধিবেশন আহ্বান এবং রাষ্ট্রপতির ভাষণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, অনুচ্ছেদ ৭৩ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি সংসদে ভাষণ দিয়েছেন এবং স্থান নির্ধারণ করেছেন। বর্তমানে রাষ্ট্রপতি ভাষণের ওপর যে আলোচনা চলছে, সেটিও সংবিধান মেনেই হচ্ছে।

সালাউদ্দিন আহমেদ ক্ষোভ প্রকাশ করে বলেন, সবকিছুতেই আমরা সংবিধান মানছি। কিন্তু এখন শুনছি সংবিধান নাকি ভালো না! যেখানে যেখানে সুবিধা সেখানে সেখানে সংবিধান মানবেন, আর অন্য সময় মানবেন না— এটা জনগণের সঙ্গে প্রতারণা।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন

আরও পড়ুন

সম্পর্কিত খবর

‘জনআস্থা কতটুকু অর্জন করতে পেরেছি, সেটার বিচার করবে জনগণ’

‘জনআস্থা কতটুকু অর্জন করতে পেরেছি, সেটার বিচার করবে জনগণ’

বিতর্কের ঊর্ধ্বে থাকবে এমন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা করতে চাই: সালাহউদ্দিন

বিতর্কের ঊর্ধ্বে থাকবে এমন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা করতে চাই: সালাহউদ্দিন

আলজেরিয়া থেকে এলএনজি সার আমদানির উদ্যোগ

আলজেরিয়া থেকে এলএনজি সার আমদানির উদ্যোগ

মুক্তিযোদ্ধাদের মৃতদেহ দাফন ও সৎকারে বরাদ্দ সাড়ে ৯ কোটি টাকা

মুক্তিযোদ্ধাদের মৃতদেহ দাফন ও সৎকারে বরাদ্দ সাড়ে ৯ কোটি টাকা

মুক্তিযোদ্ধা তালিকায় গেজেটভুক্তির আবেদনের শেষ সময় ৭ অক্টোবর

মুক্তিযোদ্ধা তালিকায় গেজেটভুক্তির আবেদনের শেষ সময় ৭ অক্টোবর

সরকার কি অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানে যাবে, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সরকার কি অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানে যাবে, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

আরও পড়ুন

বন্দর বিক্রি হয়নি, সক্ষমতা ও কর্মীদের আয় বাড়বে: বাণিজ্যমন্ত্রী

বন্দর বিক্রি হয়নি, সক্ষমতা ও কর্মীদের আয় বাড়বে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রমিজউদ্দিন, মহাসচিব মাজম

বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রমিজউদ্দিন, মহাসচিব মাজম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্বপ্ন থেকে বাস্তবের পথে বাংলাদেশ

স্বপ্ন থেকে বাস্তবের পথে বাংলাদেশ

ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্মেলনে স্মরণ করা হলো ‘৩৬ জুলাই’

ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্মেলনে স্মরণ করা হলো ‘৩৬ জুলাই’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম