Logo
Logo
×

Advertisement

জাতীয়

শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে প্রসিকিউশনের শুনানি সম্পন্ন

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০১:৫৭ পিএম

শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে প্রসিকিউশনের শুনানি সম্পন্ন

শামীম ওসমান। সংগৃহীত ছবি

Advertisement

জুলাই আন্দোলনের সময় নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন তাদের অভিযোগ উপস্থাপনের শুনানি শেষ করেছে। ট্রাইব্যুনাল আগামী ২৩ এপ্রিল আসামিপক্ষের শুনানির জন্য পরবর্তী দিন ধার্য করেছেন।

শুনানিতে প্রসিকিউশন পক্ষ থেকে দাবি করা হয়, জুলাই-আগস্টের আন্দোলন দমনে নারায়ণগঞ্জে শামীম ওসমান ও তার সহযোগীরা ১০ জনকে হত্যা করেছেন। এসব ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে আসামিদের বিরুদ্ধে আবেদন জানানো হয়।

শুনানিতে রাষ্ট্রপক্ষ বিভিন্ন তথ্য-উপাত্ত তুলে ধরেন। প্রসিকিউশনের শুনানি শেষে আদালত আসামিপক্ষের বক্তব্য শোনার জন্য আগামী ২৩ এপ্রিল তারিখ নির্ধারণ করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

নারায়ণগঞ্জে আওয়ামীলীগের নেতাকর্মীসহ গ্রেফতার ১০৫

নারায়ণগঞ্জে আওয়ামীলীগের নেতাকর্মীসহ গ্রেফতার ১০৫

দিনদুপুরে ডাকাতি, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

দিনদুপুরে ডাকাতি, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী, অবস্থা গুরুতর

মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী, অবস্থা গুরুতর

মেঘনায় ট্রলারডুবিতে একজনের লাশ উদ্ধার, একই পরিবারের ৪ জন নিখোঁজ

মেঘনায় ট্রলারডুবিতে একজনের লাশ উদ্ধার, একই পরিবারের ৪ জন নিখোঁজ

সিদ্ধিরগঞ্জে পার্কিং করা বাসে আগুন, ১৮ জনের বিরুদ্ধে মামলা

সিদ্ধিরগঞ্জে পার্কিং করা বাসে আগুন, ১৮ জনের বিরুদ্ধে মামলা

আরও পড়ুন

নেপালে বাংলাদেশিদের ভ্রমণে সতর্কতা

নেপালে বাংলাদেশিদের ভ্রমণে সতর্কতা

বঙ্গোপসাগরে আবারও লঘুচাপ সৃষ্টির আভাস, তাপমাত্রা নিয়ে সুখবর

বঙ্গোপসাগরে আবারও লঘুচাপ সৃষ্টির আভাস, তাপমাত্রা নিয়ে সুখবর

ঢাকায় বৃষ্টি হবে কিনা, জানাল আবহাওয়া অফিস

ঢাকায় বৃষ্টি হবে কিনা, জানাল আবহাওয়া অফিস

যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম