Logo
Logo
×

Advertisement

জাতীয়

খেলাধুলার মাধ্যমেই শিশু ও যুবকদের মাদক-সন্ত্রাস থেকে ফিরিয়ে আনা সম্ভব: তথ্য প্রতিমন্ত্রী

Icon

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ১০:৩১ পিএম

খেলাধুলার মাধ্যমেই শিশু ও যুবকদের মাদক-সন্ত্রাস থেকে ফিরিয়ে আনা সম্ভব: তথ্য প্রতিমন্ত্রী

ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। ছবি: যুগান্তর

Advertisement

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, বিএনপির নির্বাচনি ইশতেহার অনুযায়ী সরকার ক্রীড়াকে পেশা হিসেবে স্বীকৃতি দেওয়ার কাজ বাস্তবায়ন করে যাচ্ছেন। আপনারা জানেন, নির্বাচনের পূর্বে সারা বাংলাদেশে মাদক এবং সন্ত্রাস একটি বিরাট আকার ধারণ করেছিল। আমরা শিশুদের খেলার মাধ্যমে সেই মাদক ও সন্ত্রাস থেকে দূরে সরিয়ে আনতে সক্ষম হচ্ছি, কারণ খেলাধুলার মাধ্যমে শিশু ও যুবকদের মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে ফিরিয়ে আনা সম্ভব।

শুক্রবার (২৪ এপ্রিল) নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাতের সভাপতিত্বে নান্দাইল উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইয়াসের খান চৌধুরী বলেন, নিজ নির্বাচনি এলাকায় ইশতেহার অনুযায়ী নান্দাইলে খেলাধুলার জন্য একটি মিনি স্টেডিয়াম তৈরি করতে ইতোমধ্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে অবগত করেছি। এ বিষয়ে আমি ডিও লেটারও দিয়েছি। আমি নান্দাইলের বিভিন্নরকম খেলার ক্লাবগুলোর সঙ্গে যোগাযোগ শুরু করেছি এবং ক্লাবগুলোকে কিভাবে আরও উন্নত করা যায়, সেদিকে আমি নজর দিচ্ছি। যত শীঘ্রই সম্ভব স্টেডিয়ামের জায়গা নির্ধারণ করে তা বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, আমাদের শিশুরা শুধু ক্লাশরুমেই সীমাবদ্ধ থাকবে না। তারা খেলার মাঠেও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে। এই মাঠ থেকেই তৈরি হবে আগামী জাতীয় পর্যায়ের খেলোয়াড়, যারা বিশ্বমঞ্চে বাংলাদেশের লাল-সবুজের পতাকাকে তুলে ধরবে।  

এ সময় নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব মো. এনামুল কাদির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায়, নাজমুল হাসান, নান্দাইল পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম ফকির, সদস্য সচিব রফিকুজ্জামান ভূইয়া মনির, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ, ওসি আজাহারুল ইসলাম, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার সালমা আক্তারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

উক্ত ফাইনাল খেলা শেষে উত্তর জাহাঙ্গীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল ও আচারগাঁও উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দলের হাতে পৃথক চ্যাম্পিয়ন ট্রফি এবং দেওয়াগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল ও সিংরইল দক্ষিণপূর্ব কুচুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দলের হাতে পৃথক রানার্সআপ ট্রফি তুলে দেওয়া হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন দেশে আসেন: তথ্য প্রতিমন্ত্রী

ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন দেশে আসেন: তথ্য প্রতিমন্ত্রী

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি টাকা করা হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি টাকা করা হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী

শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

বিএনপি সরকারের ভালো কাজ গণমাধ্যমে সেভাবে প্রশংসা পায় না: তথ্য প্রতিমন্ত্রী

বিএনপি সরকারের ভালো কাজ গণমাধ্যমে সেভাবে প্রশংসা পায় না: তথ্য প্রতিমন্ত্রী

অনিবন্ধিত সাংবাদিকরাই মিসইনফরমেশন-ডিসইনফরমেশন উপস্থাপন করেন: তথ্য প্রতিমন্ত্রী

অনিবন্ধিত সাংবাদিকরাই মিসইনফরমেশন-ডিসইনফরমেশন উপস্থাপন করেন: তথ্য প্রতিমন্ত্রী

স্বেচ্ছাসেবী সংগঠনকে নৈতিক মূল্যবোধ বিনির্মাণে এগিয়ে আসতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

স্বেচ্ছাসেবী সংগঠনকে নৈতিক মূল্যবোধ বিনির্মাণে এগিয়ে আসতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

আরও পড়ুন

দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ঋণের বোঝা নয়, অনুদানভিত্তিক অর্থায়ন চান গ্লোবাল সাউথের প্রতিনিধিরা

ঋণের বোঝা নয়, অনুদানভিত্তিক অর্থায়ন চান গ্লোবাল সাউথের প্রতিনিধিরা

আন্তালিয়ায় তারেক রহমানের সঙ্গে এরদোগানের বৈঠক

আন্তালিয়ায় তারেক রহমানের সঙ্গে এরদোগানের বৈঠক

‘পলাতক নেত্রীর দেশে ফেরার সুযোগ নেই’

‘পলাতক নেত্রীর দেশে ফেরার সুযোগ নেই’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম