Logo
Logo
×

Advertisement

জাতীয়

হত্যা মামলায় ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ রিমান্ডে

Advertisement

Icon

বাসস

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ পিএম

হত্যা মামলায় ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ রিমান্ডে

ডিজিএফআই-এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ। ফাইল ছবি

Advertisement

ডিজিএফআই-এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

চব্বিশের জুলাই আন্দোলনকালে রাজধানীর মিরপুরে দেলোয়ার হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় তার এ রিমান্ড মঞ্জুর করেন আদালত।

সোমবার (২৭ এপ্রিল) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাতদিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। 

গত ২৫ মার্চ রাতে রাজধানীর মিরপুরের ডিওএইচএসের বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ছাত্র-জনতার সঙ্গে ভিকটিম দেলোয়ার হোসেন মিরপুর-১০ নম্বর ফলপট্টিতে অবস্থান নেন। 

এ সময় এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাতনামা ৫শ’ থেকে ৭শ’ জন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সন্ত্রাসীরা শান্তিপূর্ণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন ও নিপীড়নের জন্য দেশীয় অস্ত্রসহ বিদেশি আগ্নেয়াস্ত্রে সজ্জিত হয়ে বিভিন্ন দিক হতে ছাত্র-জনতার ওপর নির্বিচারে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ভিকটিম দেলোয়ার হোসেন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে।

পরে দেলোয়ার হোসেনকে রক্তাক্ত অবস্থায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। সেখানে ভিকটিমের অবস্থার অবনতি হলে পরদিন উন্নত চিকিৎসার জন্য রাজধানীর শ্যামলীর সিটি কেয়ার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২১ জুলাই ভিকটিম দেলোয়ার হোসেন মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় ২০২৫ সালের ৬ জুলাই দেলোয়ার হোসেনের স্ত্রী লিজা বাদি হয়ে মিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জেআইসিতে আটকে তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর

জেআইসিতে আটকে তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর

ডিজিএফআইয়ের মাঞ্জিল হায়দার রিমান্ডে, জামিন নাকচ সাহাবুদ্দিন আজমের

রুবেল হত্যা ডিজিএফআইয়ের মাঞ্জিল হায়দার রিমান্ডে, জামিন নাকচ সাহাবুদ্দিন আজমের

ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল ৫ম দফায় ৩ দিনের রিমান্ডে

বিএনপি কর্মী মকবুল হত্যা মামলা ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল ৫ম দফায় ৩ দিনের রিমান্ডে

ডিজিএফআইয়ের ২০ মাস জীবনের কালো অধ্যায়

আদালতে মামুন খালেদ ডিজিএফআইয়ের ২০ মাস জীবনের কালো অধ্যায়

ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে

ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে

খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদে কার কী ভূমিকা ছিল?

খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদে কার কী ভূমিকা ছিল?

আরও পড়ুন

কবি ও সাংবাদিক রথো রাফি আর নেই

কবি ও সাংবাদিক রথো রাফি আর নেই

সুন্দরবন দেখলেন প্রধানমন্ত্রী

সুন্দরবন দেখলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মিলিয়ে বাদাম বিক্রেতা রাজুর স্বপ্নপূরণ

প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মিলিয়ে বাদাম বিক্রেতা রাজুর স্বপ্নপূরণ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম