Logo
Logo
×

Advertisement

জাতীয়

বজ্রমেঘ চিনবেন কীভাবে

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০২:৪২ পিএম

বজ্রমেঘ চিনবেন কীভাবে

Advertisement

সম্প্রতি সারা দেশে কমপক্ষে ৪০ জন মানুষ বজ্রপাতে মারা গেছেন। পরিসংখ্যান অনুযায়ী, প্রতিবছর মৃত্যুর সংখ্যাটা প্রায় তিন শতাধিক। বিশেষজ্ঞদের মতে, আমাদের সচেতনতাই ঠেকাতে পারে এরকম অকাল মৃত্যু। তবে মৃত্যুর সংখ্যাটা না কমে যেন প্রতিবছর বাড়ছেই।

বাংলাদেশে মার্চ থেকে মে, এই তিনমাস মূলত প্রাক-বর্ষার মৌসুম। বজ্রঝড়ের ৩৮ শতাংশ এ সময়েই হয়ে থাকে। সঙ্গে অতি মাত্রায় দেখা যায় বজ্রপাত। এই বজ্রপাত ঘটে বজ্রমেঘের কারণে। কিন্তু কীভাবে বুঝবেন কোনটা বজ্রমেঘ? আর কখন ই বা নিরাপদে আশ্রয় যেতে হবে।

আকাশের দক্ষিণ-পূর্ব বা উত্তর-পশ্চিম কোণে যদি অস্বাভাবিক উঁচু মেঘ দেখা যায় এবং সেই মেঘ ক্রমশ উপরে উঠতে থাকে-সেটাই বজ্রমেঘ। একে বলা হয়, কিউমুলোনিম্বাস বা থান্ডার ক্লাউড। এ মেঘ ভূপৃষ্ঠ থেকে ৮ থেকে ১২ কিলোমিটার, কখনো ১৮ থেকে ২২ কিলোমিটার পর্যন্ত উপরে উঠতে পারে। এ মেঘ দেখলে সঙ্গে সঙ্গে আশ্রয় নিতে হবে নিরাপদ স্থানে।

আবহাওয়াবিদরা বলছেন, সচেতনতা ও সাবধানতাই বজ্রপাতে মৃত্যুর হার কমাতে পারে। বজ্রধ্বনি শোনামাত্রই নিরাপদ আশ্রয়ে যেতে হবে। বোঝার চেষ্টা করতে হবে কোনটি বজ্রমেঘ। প্রান্তিক পর্যায়ের চাষি, মৎস্যশিকারি থেকে খোলা জায়গায় কাজ করা মানুষকে এ সম্পর্কে সঠিক ধারণা দিলেই বজ্রপাতে মৃত্যু শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সাগরে লঘুচাপের আভাস, টানা ৫ দিন বৃষ্টির আভাস

সাগরে লঘুচাপের আভাস, টানা ৫ দিন বৃষ্টির আভাস

দিল্লিতে রেড অ্যালার্ট জারি

দিল্লিতে রেড অ্যালার্ট জারি

ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা, হতে পারে হালকা বৃষ্টি

ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা, হতে পারে হালকা বৃষ্টি

রাজধানীতে মুষলধারে বৃষ্টি, সড়কে তীব্র যানজট

রাজধানীতে মুষলধারে বৃষ্টি, সড়কে তীব্র যানজট

১৭ হাজার ফুট উঁচুতে বজ্রপাতের কবলে যাত্রীবাহী বিমান, অতঃপর...

১৭ হাজার ফুট উঁচুতে বজ্রপাতের কবলে যাত্রীবাহী বিমান, অতঃপর...

আর ৭২ ঘণ্টা, এরপরই বিদায় নিতে পারে মৌসুমি বায়ু

আর ৭২ ঘণ্টা, এরপরই বিদায় নিতে পারে মৌসুমি বায়ু

আরও পড়ুন

প্রশ্ন ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী

প্রশ্ন ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী

চিংড়ি উৎপাদন বাড়াতে যে পরামর্শ দিলেন বাণিজ্যমন্ত্রী

চিংড়ি উৎপাদন বাড়াতে যে পরামর্শ দিলেন বাণিজ্যমন্ত্রী

সাবেক মন্ত্রী মোজাম্মেলের মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

সাবেক মন্ত্রী মোজাম্মেলের মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী

একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম