Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

১৭ হাজার ফুট উঁচুতে বজ্রপাতের কবলে যাত্রীবাহী বিমান, অতঃপর...

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৫০ এএম

১৭ হাজার ফুট উঁচুতে বজ্রপাতের কবলে যাত্রীবাহী বিমান, অতঃপর...

১৭ হাজার ফুট উঁচুতে বজ্রপাতের কবলে পড়ে ইনডিগো এয়ারলাইনসের একটি যাত্রীবাহী বিমান। ছবি: সংগৃহীত

Advertisement

১৭ হাজার ফুট উঁচুতে বজ্রপাতের কবলে পড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইনডিগো এয়ারলাইনসের একটি যাত্রীবাহী বিমান। পাটনা থেকে লখনৌ যাওয়ার পথে এই দুর্ঘটনার শিকার হয় বিমানটি। পরে লখনৌ বিমানবন্দরে নিরাপদে জরুরি অবতরণ করতে সক্ষম হয় এটি।

গতকাল বুধবার এই দুর্ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত বিমানটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে। 

ওই ফ্লাইটে ১০৪ জন যাত্রী এবং ৬ জন ক্রু সদস্য ছিলেন। নির্ধারিত সময়ের আট মিনিট আগেই বিমানটি নিরাপদে লখনৌয়ের চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানটিতে থাকা সব যাত্রী ও ক্রু অক্ষত ও নিরাপদ রয়েছেন।

১ লাখ ৭ হাজার ফুট উচ্চতায় ওড়ার সময় বিমানটিতে বজ্রপাত আঘাত হানে। ভারতের বেসামরিক বিমান চলাচল অধিদপ্তর (ডিজিসিএ) ইতোমধ্যে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। নিয়ামক সংস্থার ছাড়পত্র পাওয়ার পরই কেবল বিমানটি আবারও আকাশে ডানা মেলতে পারবে।

ইনডিগোর এক মুখপাত্র জানিয়েছেন, গত ৭ অক্টোবর পাটনা থেকে লখনৌগামী ইনডিগোর ‘৬ই ৬২৫’ ফ্লাইটটি প্রতিকূল আবহাওয়ার মুখোমুখি হয়। অবতরণের সময় শিলাবৃষ্টির কারণে বিমানের সামনের রাডোম অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে বিমানটি নিরাপদে অবতরণ করে এবং সব যাত্রী নির্ধারিত বিমানবন্দরে নেমে যান। তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ ও সরকারি ছাড়পত্র পাওয়ার পরই বিমানটি আবার ফ্লাইট পরিচালনা শুরু করবে।

এদিকে গত মাসে গুয়াহাটি থেকে ব্যাঙ্গালুরুগামী ইনডিগোর আরেকটি ফ্লাইটেও বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিমানটির পেছনের অংশে ‘টেইল স্ট্রাইক’-এর ঘটনা ঘটে।

এয়ারলাইনস কর্তৃপক্ষ ঘটনাটি নিশ্চিত করে জানায়, অবতরণের সময় বাতাসের মুখে পড়ে এ৩২১নিও বিমানটি অস্বাভাবিকভাবে রানওয়ে স্পর্শ করে। সেবারও খারাপ আবহাওয়াকে দায়ী করে বিমানটিকে গ্রাউন্ডেড করা হয়েছিল।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন

বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন

শাড়ি পরে খালি পায়ে ১৬০০ মিটার দৌড়! লড়াকু মায়ের জেদে মুগ্ধ নেটিজেনরা

শাড়ি পরে খালি পায়ে ১৬০০ মিটার দৌড়! লড়াকু মায়ের জেদে মুগ্ধ নেটিজেনরা

রানওয়ে সম্প্রসারণে বাঁকড়া মসজিদ, আদালতে বিমানবন্দর কর্তৃপক্ষ

রানওয়ে সম্প্রসারণে বাঁকড়া মসজিদ, আদালতে বিমানবন্দর কর্তৃপক্ষ

জ্বালানি খাতে কাতারসহ উপসাগরীয় বিনিয়োগ চায় ভারত

জ্বালানি খাতে কাতারসহ উপসাগরীয় বিনিয়োগ চায় ভারত

ভারতের প্রখ্যাত আলেম-সাহিত্যিক মাওলানা সাঈদুর রহমান আজমির ইন্তেকাল

ভারতের প্রখ্যাত আলেম-সাহিত্যিক মাওলানা সাঈদুর রহমান আজমির ইন্তেকাল

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই

আরও পড়ুন

বিশ্ববাজারে তেলের দাম ১০১ ডলার ছাড়াল

বিশ্ববাজারে তেলের দাম ১০১ ডলার ছাড়াল

সৌদির দুই বিমানবন্দরে হুথিদের হামলায় হতাহত ৩৯

সৌদির দুই বিমানবন্দরে হুথিদের হামলায় হতাহত ৩৯

১৭ হাজার ফুট উঁচুতে বজ্রপাতের কবলে যাত্রীবাহী বিমান, অতঃপর...

১৭ হাজার ফুট উঁচুতে বজ্রপাতের কবলে যাত্রীবাহী বিমান, অতঃপর...

দিল্লিতে ভবন ধসে অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৩

দিল্লিতে ভবন ধসে অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৩

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম