Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

বিশ্ববাজারে তেলের দাম ১০১ ডলার ছাড়াল

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ এএম

বিশ্ববাজারে তেলের দাম ১০১ ডলার ছাড়াল

তেলের দাম বৃদ্ধির প্রতীকী ছবি

Advertisement

বিশ্ববাজারে আবারও বেড়েছে অপরিশোধিত তেলের দাম। মধ্যপ্রাচ্যে সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হওয়ায় আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০১ ডলার ছাড়িয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) গ্রিনিচ মান সময়  রাত ১টা ১৬ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ১.৩৩ ডলার বা ১.৩৩ শতাংশ বেড়ে ১০১.৫৩ ডলারে দাঁড়ায়।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বাজারে ব্যবহৃত ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)-এর দামও বেড়েছে। এ সময় ডব্লিউটিআইয়ের  দাম ১.১১ ডলার বা ১.২৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৯.৩৯ ডলারে লেনদেন হয়।


বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ তেল উৎপাদনকারী অঞ্চল থেকে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কাই মূলত বাজারে দাম বাড়ার চাপ তৈরি করছে। বিশেষ করে উপসাগরীয় অঞ্চল ও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর হামলা বেড়ে যাওয়ায় তেল সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহণপথ হরমুজ প্রণালিতে পরিস্থিতির অবনতি হলে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহে বড় ধরনের প্রভাব পড়তে পারে। আর সেই আশঙ্কাতেই বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়ছে এবং ঊর্ধ্বমুখী হচ্ছে তেলের দাম।

তথ্যসূত্র: আল জাজিরা

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সংকটে রাশিয়া, কপাল খুলছে ইরানের

সংকটে রাশিয়া, কপাল খুলছে ইরানের

জ্বালানি খাতে কাতারসহ উপসাগরীয় বিনিয়োগ চায় ভারত

জ্বালানি খাতে কাতারসহ উপসাগরীয় বিনিয়োগ চায় ভারত

ঘূর্ণিঝড়ের শঙ্কায় বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

ঘূর্ণিঝড়ের শঙ্কায় বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

যে কারণে বিশ্বব্যাপী তেলের দাম কমছে

যে কারণে বিশ্বব্যাপী তেলের দাম কমছে

বিশ্ববাজারে কমল তেলের দাম

বিশ্ববাজারে কমল তেলের দাম

এশিয়ায় তেলের দাম ৬ বছরের মধ্যে সর্বনিম্নে নামাল সৌদি আরব

এশিয়ায় তেলের দাম ৬ বছরের মধ্যে সর্বনিম্নে নামাল সৌদি আরব

আরও পড়ুন

শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানাল ভারত

শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানাল ভারত

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ২৮

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ২৮

পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আলোচনা

পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আলোচনা

বিশ্ববাজারে তেলের দাম ১০১ ডলার ছাড়াল

বিশ্ববাজারে তেলের দাম ১০১ ডলার ছাড়াল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম