Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে হামলার জেরে বাড়ল তেলের দাম

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৯:০৭ এএম

মধ্যপ্রাচ্যে হামলার জেরে বাড়ল তেলের দাম

তেলের দাম বৃদ্ধির প্রতীকী ছবি

Advertisement

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। সৌদি আরবের রাজধানী রিয়াদে হুথিদের হামলা এবং হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার চলাচলে বিঘ্নের খবর সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। তবে দাম সামান্য বাড়লেও টানা তৃতীয় সপ্তাহের মতো দরপতনের পথে রয়েছে অপরিশোধিত তেল।

শুক্রবার (২০ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২৪ সেন্ট বা শূন্য দশমিক ৩ শতাংশ বেড়ে ৯২ ডলার ২২ সেন্টে দাঁড়িয়েছে। গ্রিনিচ মান সময় (জিএমটি) রাত ১টা ১৮ মিনিটে এ দর রেকর্ড করা হয়।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের ডিসেম্বরের সরবরাহ চুক্তির দাম ১৯ সেন্ট বা শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৩ ডলার ৪০ সেন্ট হয়েছে। জানুয়ারির অধিক লেনদেন হওয়া চুক্তির দামও ২০ সেন্ট বা শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮২ ডলার ৬৪ সেন্টে।

বৃহস্পতিবার লেনদেন শেষে উভয় ধরনের তেলের দাম প্রায় অপরিবর্তিত ছিল। তবে সপ্তাহের হিসাবে ব্রেন্টের দাম ৩ দশমিক ৫ শতাংশ কমার পথে রয়েছে। আর ডব্লিউটিআইয়ের ডিসেম্বরের চুক্তিতে দরপতনের পরিমাণ দাঁড়াতে পারে ৬ শতাংশ।


বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি দিয়ে অপরিশোধিত তেল পরিবহণ আবারও যুদ্ধপূর্ব সময়ের কাছাকাছি পর্যায়ে ফিরে আসায় বাজারে সরবরাহ উদ্বৃত্তের প্রত্যাশা তৈরি হয়েছে। এতে তেলের দামে নিম্নমুখী চাপ অব্যাহত রয়েছে।

রাকুটেন সিকিউরিটিজের পণ্যবাজার বিশ্লেষক সাতোরু ইয়োশিদা বলেন, হুথিদের রিয়াদে হামলার কারণে মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেল সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে বিনিয়োগকারীরা তেল কেনার দিকে ঝুঁকছেন।

তিনি আরও বলেন, চলতি মাসের শেষ দিকে ওপেক প্লাসের বৈঠকে সমন্বিত উৎপাদন হ্রাসের সিদ্ধান্ত অব্যাহত থাকার প্রত্যাশাও তেলের দাম বাড়াতে সহায়তা করছে।


আগামী ২৯ নভেম্বর ওপেক প্লাসের মন্ত্রীরা ধারাবাহিক বৈঠকে বসবেন। সেখানে ২০২৭ সালের তেল উৎপাদন নীতি নির্ধারণ করা হবে। তেল রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেক এবং রাশিয়াসহ এর মিত্র দেশগুলো নিয়ে গঠিত এই জোট।

এদিকে মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বজুড়ে তেল ও গ্যাস বাণিজ্যে ইতিহাসের সবচেয়ে বড় বিঘ্ন সৃষ্টি করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)।

বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি সতর্ক করে বলেছে, এই সংঘাতের প্রভাবে বিশ্বে জ্বালানি তেলের চাহিদা দীর্ঘ মেয়াদে কমে যেতে পারে। সরকারগুলো যদি বিদ্যুতায়ন, জ্বালানি ব্যবহারে দক্ষতা বৃদ্ধি এবং বিকল্প জ্বালানির ব্যবহার বাড়ানোর উদ্যোগ জোরদার করে, তাহলে ২০৩৫ সালের মধ্যে বিশ্বে তেলের চাহিদা ৪ শতাংশের বেশি কমতে পারে।

তথ্যসূত্র: রয়টার্স

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিশ্ববাজারে স্থিতিশীল জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে স্থিতিশীল জ্বালানি তেলের দাম

ইরানের নির্দেশে যুক্তরাষ্ট্রে কাজ করতেন পাকিস্তানি নাগরিক, অতঃপর...

ইরানের নির্দেশে যুক্তরাষ্ট্রে কাজ করতেন পাকিস্তানি নাগরিক, অতঃপর...

হঠাৎ যুক্তরাষ্ট্র-ইসরাইলের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক, কারণ কী?

হঠাৎ যুক্তরাষ্ট্র-ইসরাইলের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক, কারণ কী?

যুদ্ধের মধ্যেই কমল তেলের দাম

যুদ্ধের মধ্যেই কমল তেলের দাম

মধ্যপ্রাচ্যে ২০০৩ সালে যা করেছিল, ঠিক সেই কাজ আবারও করল যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে ২০০৩ সালে যা করেছিল, ঠিক সেই কাজ আবারও করল যুক্তরাষ্ট্র

ইরানের ‘ডার্টি বোমা’ কতটা ভয়ংকর, কেন সতর্ক যুক্তরাষ্ট্র?

ইরানের ‘ডার্টি বোমা’ কতটা ভয়ংকর, কেন সতর্ক যুক্তরাষ্ট্র?

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যে হামলার জেরে বাড়ল তেলের দাম

মধ্যপ্রাচ্যে হামলার জেরে বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্রের নতুন সাইবার পরিচালক কার্স্টেন ডেভিস

যুক্তরাষ্ট্রের নতুন সাইবার পরিচালক কার্স্টেন ডেভিস

পদত্যাগ করলেন মার্কিন সাইবার পরিচালক

পদত্যাগ করলেন মার্কিন সাইবার পরিচালক

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যের ২৬ মার্কিন স্থাপনা ক্ষতিগ্রস্ত

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যের ২৬ মার্কিন স্থাপনা ক্ষতিগ্রস্ত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম