Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

বিশ্ববাজারে কমল তেলের দাম

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৮:২৫ এএম

বিশ্ববাজারে কমল তেলের দাম

ব্রেন্ট ক্রুডের দাম ৪ সেন্ট কমে ব্যারেলপ্রতি ১০০ ডলার ২৮ সেন্টে দাঁড়ায়। ছবি: সংগৃহীত

Advertisement

মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ স্বাভাবিক থাকায় এবং জি৭ জোটের কৌশলগত মজুত থেকে জরুরি তেল ছাড়ার ঘোষণায় বাজারে উদ্বেগ কিছুটা কমেছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম সামান্য কমেছে। তবে, সৌদি আরবের অবকাঠামো লক্ষ্য করে হুথিদের ধারাবাহিক হামলার কারণে উপসাগরীয় অঞ্চলের তেল পরিবহণ নিয়ে এখনো সতর্ক রয়েছেন ব্যবসায়ীরা।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। 

মঙ্গলবার (৬ অক্টোবর) গ্রিনিচ মান সময় রাত ১২টা ৩ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ৪ সেন্ট কমে ব্যারেলপ্রতি ১০০ ডলার ২৮ সেন্টে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১১ সেন্ট বা ০.১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৯ ডলার ৩৩ সেন্টে নেমে আসে।


সোমবার প্রকাশিত সামুদ্রিক পরিবহণের তথ্যেও মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ পরিস্থিতির স্থিতিশীলতার ইঙ্গিত পাওয়া গেছে। তথ্য অনুযায়ী, গত মাসের শেষ দিকে চার দিন মধ্যপ্রাচ্য থেকে তেল পরিবহণের পরিমাণ সংঘাত শুরুর আগের সময়ের তুলনায় বেশি ছিল।

এতে বোঝা যাচ্ছে, নিরাপত্তা পরিস্থিতির কারণে বাণিজ্যিক জাহাজ চলাচলে বিঘ্ন ঘটলেও মধ্যপ্রাচ্যের জ্বালানি পরিবহণের প্রধান পথগুলো এখনো মোটামুটি সচল রয়েছে। তবে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে নিরাপত্তা উদ্বেগ থাকায় তেলের বাজারে অনিশ্চয়তা পুরোপুরি কাটেনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিশ্ববাজারে কমল তেলের দাম

বিশ্ববাজারে কমল তেলের দাম

পাকিস্তানে পেট্রোলের দাম কমল

পাকিস্তানে পেট্রোলের দাম কমল

এক মাসে তেলের দাম কমেছে ১৪ শতাংশ

এক মাসে তেলের দাম কমেছে ১৪ শতাংশ

মধ্যপ্রাচ্যে হামলার জেরে বাড়ল তেলের দাম

মধ্যপ্রাচ্যে হামলার জেরে বাড়ল তেলের দাম

বিশ্ববাজারে স্থিতিশীল জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে স্থিতিশীল জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

আরও পড়ুন

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াবে মালয়েশিয়া-পাকিস্তান

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াবে মালয়েশিয়া-পাকিস্তান

সিএনএনের অনুসন্ধান মার্কিন কর্মকর্তাদের যে কৌশলে ফাঁদে ফেলছে চীনা গুপ্তচররা

মার্কিন কর্মকর্তাদের যে কৌশলে ফাঁদে ফেলছে চীনা গুপ্তচররা

ইরানে এখনই হামলার প্রয়োজন দেখছেন না আইজেনকোট, নারাজ নেতানিয়াহু

ইরানে এখনই হামলার প্রয়োজন দেখছেন না আইজেনকোট, নারাজ নেতানিয়াহু

ইরানের আক্রমণাত্মক নীতিতে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে ধস

ইরানের আক্রমণাত্মক নীতিতে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে ধস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম