Logo
Logo
×

Advertisement

জাতীয়

গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে সংসদকে শক্তিশালী করতে হবে: চিফ হুইপ

Advertisement

Icon

বাসস

প্রকাশ: ০৪ মে ২০২৬, ০৭:৩৫ পিএম

গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে সংসদকে শক্তিশালী করতে হবে: চিফ হুইপ

জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইউএনডিপির একটি প্রতিনিধি দল। ছবি: বাসস

Advertisement

জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে সংসদকে শক্তিশালী করতে হবে।

তিনি বলেন, সংসদে বিরোধী দল ও সরকারি দল ঐকমত্য পোষণ করলে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। জ্বালানি বিষয়ক বিশেষ কমিটি গঠনের ফলে দেশে জ্বালানি সমস্যার সমাধান হয়েছে।

সোমবার (৪ মে) জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলামের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রামের (ইউএনডিপি) একটি প্রতিনিধি দল। এ সময় তিনি এসব কথা বলেন। 

চিফ হুইপের সঙ্গে সাক্ষাৎ করেন ইউএনডিপি’র সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক, সহকারী প্রোগ্রাম উপদেষ্টা গভর্ন্যান্স ড্রাগন পপভিচ এবং প্রকল্প ব্যবস্থাপক মাহমুদুল হাসান। 

সাক্ষাৎকালে তারা স্ট্রেনদেনিং পার্লামেন্ট, ই-গভর্ন্যান্স, ই-পার্লামেন্ট , দারিদ্র্য দূরীকরণ, পরিবেশ উন্নয়ন, বাক স্বাধীনতা, জাতীয় সংসদের অধিবেশন ও সংসদের কার্যপ্রণালি বিধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। 

চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেন, বাংলাদেশে পরিবেশগত ও অর্থনৈতিক নানাবিধ সমস্যা রয়েছে। বর্তমান সরকার দারিদ্র্য দূরীকরণে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন ধরনের অর্থনৈতিক সহায়তা প্রদান করে যাচ্ছে। সরকার পরিবেশ বাঁচাতে বৃক্ষরোপণ ও খাল খননের মতো কর্মসূচি গ্রহণ করেছে।

তিনি আরও বলেন, আমাদের সবার একে অপরের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। না-হলে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারব না। সুশাসনের জন্য গণতন্ত্র প্রয়োজন। 

ড্রাগন পপভিচ বলেন, ইউএনডিপি বাংলাদেশে সংসদ সদস্য ও জনগণের মাঝে সেতুবন্ধনে সহায়ক ভূমিকা রাখতে পারে। সংসদকে আরো বেশি কার্যকর করতে জাতীয় সংসদ ও ইউএনডিপি একসাথে কাজ করতে পারে।

সাক্ষাৎকালে জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।   

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আ.লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ

আ.লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ

সুস্থ ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: চিফ হুইপ

সুস্থ ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: চিফ হুইপ

সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই : চিফ হুইপ

সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই : চিফ হুইপ

মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ

মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ

ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ

ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ

দেশকে এগিয়ে নিতে বরিশাল অঞ্চলের অপার সম্ভাবনাকে কাজে লাগাতে হবে: চিফ হুইপ

দেশকে এগিয়ে নিতে বরিশাল অঞ্চলের অপার সম্ভাবনাকে কাজে লাগাতে হবে: চিফ হুইপ

আরও পড়ুন

মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির

মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির

অক্টোবরের ৯ দিনেই ডেঙ্গুতে অর্ধশত মৃত্যু

অক্টোবরের ৯ দিনেই ডেঙ্গুতে অর্ধশত মৃত্যু

মানসিক অসুস্থতা ঘিরে ভয়-লজ্জা-কুসংস্কার দূর করতে সম্মিলিতভাবে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর

মানসিক অসুস্থতা ঘিরে ভয়-লজ্জা-কুসংস্কার দূর করতে সম্মিলিতভাবে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর

সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম