Logo
Logo
×

Advertisement

জাতীয়

নতুন ৪ থানা বসানোর পরিকল্পনা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৬:৫৪ পিএম

নতুন ৪ থানা বসানোর পরিকল্পনা

ছবি: সংগৃহীত

Advertisement

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার বলেছেন, ঢাকা মহানগর এলাকায় আরও চারটি নতুন থানা করার পরিকল্পনা করা হচ্ছে। এরমধ্যে একটি থানার প্রস্তাব মন্ত্রণালয় পর্যায়ে রয়েছে, বাকি তিনটি থানা স্থাপনের ‘চেষ্টা চলছে’।

শুক্রবার (৮ মে) দুপুরে ঢাকার পূর্বাচল এক্সপ্রেসওয়ে বা ৩০০ ফুট সড়ক এলাকায় পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটিতে ‘খিলক্ষেত পুলিশ ফাঁড়ি’ উদ্বোধন অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার এ কথা বলেন।

তিনি বলেন, রায়েরবাজার একটা পুলিশ ফাঁড়ি আছে, সেটাকে আমরা আরও শক্তিশালী করব। রায়েরবাজারে পুলিশের একটি নতুন থানা হতে যাচ্ছে, এটার প্রস্তাব মন্ত্রণালয় পর্যায়ে আছে। এটা শিগগিরই পাশ করার চেষ্টা করছি। এছাড়া মোহাম্মদপুর, আদাবর ও হাজারীবাগের কিছু এলাকায় নিয়ে আরও একটি নতুন থানা করার চেষ্টায় আছি। এর বাইরেও বসুন্ধরা এলাকায় অর্থাৎ ভাটারা, বাড্ডা এবং খিলক্ষেত এলাকার অংশ ভেঙে ভাটারা এলাকায় আমরা বসুন্ধরা নামে আরও একটি থানা স্থাপন করব। আমাদের খিলগাঁও এলাকায় আরও একটি নতুন থানার প্রস্তাব আছে।

ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার বলেন, আমরা এখনো আদেশ পাইনি, পেলে আমরা ওই এলাকায় পুলিশিং শুরু করব। পূর্বাচলে চারটি থানা ও ছয়টি পুলিশ ফাঁড়ি স্থাপনের প্রস্তাব দিয়ে রেখেছি। এছাড়া পূর্বাচল এলাকায় ট্রাফিক ডিভিশন, এমটিও (যানবাহন ব্যব্স্থাপনা ও রক্ষণাবেক্ষণ বিভাগ) ওয়ার্কশপসহ পুলিশ লাইন্স স্থাপনে ছয় হাজার ফোর্সের চাহিদা আছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ: প্রধান আসামি গ্রেফতার

শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ: প্রধান আসামি গ্রেফতার

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬৬২, মামলা ৪৩

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬৬২, মামলা ৪৩

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৯৮

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৯৮

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৬৮৪

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৬৮৪

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৭৭

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৭৭

ডিএমপিতে ৯ সহকারী পুলিশ কমিশনারের বদলি

ডিএমপিতে ৯ সহকারী পুলিশ কমিশনারের বদলি

আরও পড়ুন

ধেয়ে আসছে বৃষ্টি বলয়

ধেয়ে আসছে বৃষ্টি বলয়

পে স্কেল: সিনিয়দের টপকে বড় অংকের বেতন জুনিয়রদের

পে স্কেল: সিনিয়দের টপকে বড় অংকের বেতন জুনিয়রদের

বাংলাদেশ-ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা সহযোগিতা বাড়াতে আলোচনা

বাংলাদেশ-ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা সহযোগিতা বাড়াতে আলোচনা

১০০ কোটি টাকার মালিক অবসরপ্রাপ্ত সাবরেজিস্ট্রার নুরুল আমিনের বেরিয়ে এলো থলের বিড়াল

১০০ কোটি টাকার মালিক অবসরপ্রাপ্ত সাবরেজিস্ট্রার নুরুল আমিনের বেরিয়ে এলো থলের বিড়াল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম